মা হতে চলেছেন শ্রেয়া, নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে জানালেন গায়িকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  মা হতে চলেছেন শ্রেয়া, শ্রেয়া নিজেই এই খুশির খবর টুইটারে শেয়ার করেছেন। তিনি নিজের বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন। শ্রেয়াদিত্য হ্যাশট্যাগ ( #Shreyaditya) ব্যবহার করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘বেবি শ্রেয়াদিত্য আসছে।

আরও পড়ুনঃ দিদিতে আস্থা, তৃণমূলে যোগ দিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি।

Shamim Ahamed Ads

আপনাদের সকলের সঙ্গে এই খবরটা শেয়ার করতে আমার আর শিলাদিত্যর খুবই আনন্দ হচ্ছে। আমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।’ শ্রেয়া তার ব্যাক্তিগত জীবনের কথা খুব একটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননা।

তার এবং শিলাদিত্যর বন্ধুত্বের সম্পর্কের খবরও তাঁর কাছের মানুষরা ছাড়া বাইরের কেউ খুব একটা জানতেন না। শ্রেয়া ও শিলাদিত্য বাঙালি মতে বিয়ে করেছিলেন। তাদের বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় পরিজনেরা সামিল ছিলেন। তার বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রেয়া

মা হতে চলেছেন শ্রেয়া, নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে জানালেন গায়িকা। এবার গায়িকার জীবনের এক নতুন পথ চলা শুরু করতে চলেছে। জীবনের নতুন অধ্যায় নতুন দায়িত্ব, স্বভাবতই খুবই খুশি তিনি। শ্রেয়ার এই খুশির খবর জেনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সিনেমা জগতের ব্যক্তিত্বরা এবং তার অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত