রাতের অন্ধকারে কোলকাতার মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি। গুরুতর জখম এক। তাঁর ডান পায়ে গুলি লাগে বলেই খবর। এই ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। অভিযুক্তের বিরুদ্ধে আগেও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলেই খবর। অভিযুক্তেরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
আরও পড়ুনঃ রেকর্ড মার্জিনে জিতেছেন, বিরতির আগে ডায়মণ্ডের তৃণমূল কর্মীদের সঙ্গে খোশমেজাজে অভিষেক

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট থানা এলাকার কিডস্ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে আচমকা গুলি চলে। দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করেই এই ঘটনা। পুলিশ জানতে পেরেছে, বাইকের রেষারেষি নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, ওই এলাকায় ৭০-৮০ জন চলে এসেছিল আশেপাশের এলাকা থেকে। রাত সাড়ে-১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে দাবি। ওই সময়েই ঝামেলার মাঝে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে।
কোলকাতা কী আর নিরাপদ নয়? মহানগরে রাতে চলল গুলি, জখম এক

পুলিশ এখানকারই বাড়ি থেকে গাড়িচালক এক ব্য়ক্তিকে তুলে নিয়ে গিয়েছে বলে দাবি, যিনি নির্দোষ। স্থানীয় বাসিন্দার দাবি, ছোট একটি ঝামেলা থেকে এতদূর ঝামেলা গড়ায়। শনিূবার দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।









