‘স্পিন দিয়ে ভারত কে শেষ করবে আফগানিস্তান’ ভবিষ্যৎবানী শোয়েবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের টি-২০ বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে বাবর আজমের পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ার পরেই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে উইলিয়ামসনের নিউজিল্যান্ডের সামনে মুখ থুবড়ে পরে বিরাট বাহিনী। তাই এবার ভারতীয় দল নিয়ে কটাক্ষ করার পাশাপাশি আসন্ন আফগান ম্যাচ নিয়ে ভবিষ্যৎবানী করে বসলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

আরও পড়ুনঃ ফের বন্ধ হল রেশন, প্রধানমন্ত্রী কে চিঠি রেশন ডিলারদের

বর্তমানে রাশিদ খানের পাশাপাশি এক ঝাঁক তারকাদের নিয়ে গ্রুপের অন্যান্য দল গুলির বিপক্ষে যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠছে আফগানিস্থান। তাই গতকাল কিউই পেসার ট্রেন্ট বোল্টের সামনে ব্যাপকভাবে ধরাশায়ী হওয়ার পর আফগান তারকা রশিদ খানের সামনে ভারতীয় ব্যাটারদের বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করছেন পাক তারকা শোয়েব আখতার।

প্রথমে ভারতীয় দল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ”বোলিং ডিপার্টমেন্ট ঠিক করো আগে। নিজেদের ভুলগুলো বের করো। নিজেরাই ঠিক করো, তোমরা ইনস্টাগ্রামে খেলবে নাকি মাঠে নেমে ক্রিকেট খেলবে।” তবে এখানেই থামেননি এই পাক তারকা। তিনি আরও বলেন, ”ভারতকে দেখে খুবই হতাশ হয়েছি। ব্যাটিং অর্ডার বদলে দেওয়া হল, ভুল শট নির্বাচন করা হল, শার্দূলকে খুবই সাধারণ মনে হয়েছে। পরের ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান। আমার কিন্তু চিন্তাই হচ্ছে। আফগানিস্তান যদি টস জেতে তাহলে ওদের স্পিন দিয়ে ভারতের ব্যাটিং ধ্বংস করে দেবে।”

‘স্পিন দিয়ে ভারত কে শেষ করবে আফগানিস্তান’ দাবি শোয়েবের 

'স্পিন দিয়ে ভারত কে শেষ করবে আফগানিস্তান' ভবিষ্যৎবানী শোয়েবের

বলাবাহুল্য, গতকাল কিউইদের বিপক্ষে যে পরিকল্পনা গ্রহন করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি তা নিয়ে যথেষ্ট অখুশি থাকতে দেখা গিয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর। সূর্যকুমার যাদব কে বসিয়ে ইশান কিষান কে রোহিতের যায়গায় নামানো নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সেইসঙ্গে কেনই বা ৩ থেকে নিজেকে ৪ নম্বরে নিয়ে গেলেন ভারত অধিনায়ক সেই নিয়েও বিস্ফোরক হতে দেখা গিয়েছিল তাঁকে। তবে আফগান ম্যাচে কি হয় এখন সেদিকেই নজর সকলের।

'স্পিন দিয়ে ভারত কে শেষ করবে আফগানিস্তান' ভবিষ্যৎবানী শোয়েবের

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন