নজরবন্দি ব্যুরোঃ কোভিড আবহে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত গোটা দেশের প্রতিটি রাজ্যে বিনামূল্যে রেশন প্রদানের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেইমত ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’র অন্তর্গত প্রতিটি রাজ্যে ছোলা, ও চিনির মতো প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছিল সর্বত্র। তবে অক্টোবরের পর থেকে হিসেব-নিকেশ সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় গতবছর বন্ধ করে দেওয়া হয় সমস্ত কিছু। এবার ও দেখা দেয় প্রায় একই রকম সমস্যা।
আরও পড়ুনঃমিলল স্বস্তি, কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল ক্যাঙারুর দেশ
গতবছর একাধিক সমস্যা দেখা দেওয়ার পর রাজ্যের খাদ্যদপ্তরের তরফ থেকে নতুন করে হিসেব পাঠানোর পর ফের রেশন চালু করা হয় খাদ্যবণ্টন মন্ত্রকের তরফ থেকে। তবে এবছর ঠিক কি কারণে সমস্ত কিছু বন্ধ করা হয়েছে তা নিয়েই একাধিক প্রশ্ন তুলেছেন রেশন ডিলাররা।
জানা গিয়েছে, বর্তমানে যে পরিমাণ খাদ্যবস্তু মজুদ আছে তাতে এই অক্টোবর পর্যন্তই বকেয়া খাদ্যসামগ্রী দেওয়া সম্ভব হবে ডিলারদের তরফ থেকে । সেই কারনেই দেশের প্রধানমন্ত্রীর কাছে আপাময় রেশন ডিলারদের আবেদন, নিজেদের প্রতিশ্রুতি বজায় রেখে কমপক্ষে নভেম্বর পর্যন্ত রেশন পাঠাক কেন্দ্রীয় সরকার।
ফের বন্ধ হল রেশন, প্রধানমন্ত্রী কে চিঠি রেশন ডিলারদের

সেইমত দেশের প্রধানমন্ত্রী কে পাঠানো চিঠির কপি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযুষ গোয়েল, খাদ্য ও খাদ্যবণ্টন বিভাগের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ফেয়ার প্রাইস শপের প্রধান পরামর্শদাতা তথা তৃণমূল সাংসদ সৌগত রায়কে পাঠিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।



