থুতু কাণ্ডে এবার কিং খানের পাশে দাঁড়ালেন শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লতা মঙ্গেশকরের শেষ যাত্রায় সামিল হয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বলিউডের তারকারা। নিজেদের মতো করে কিংবদন্তি গায়িকাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। লতা মঙ্গেশকরের শেষযাত্রায় সশরীরে শামিল হয়েছিলেন শাহরুখ খান। সঙ্গী তাঁর ম্যানেজার পূজা দাদলানি। হু হু করে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে লতার শেষকৃত্যে শাহরুখের দু-হাত উপরে তুলে ‘দোয়া’ করার ছবি।

আরও পড়ুনঃ কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি? জানা গিয়েছিল অনেক পরে

শেষকৃত্যে মুসলিম প্রথা অনুযায়ী তাঁর জন্য ‘জন্নত’-এর দোয়া করে আয়াত পাঠের পর ফুঁ দেওয়ার আচার করেন শাহরুখ খান। সেই আচার নিয়েই বিতর্কে পড়তে হয় শাহরুখ খানকে নিয়ে । নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবি। অনেকেই মন্তব্য করেন যে, লতা মঙ্গেশকরের মরদেহে থুতু ছিটিয়েছেন শাহরুখ। আর এই নিয়ে বিতর্ক তৈরি হয় দেশ জুড়ে।

থুতু কাণ্ডে এবার কিং খানের পাশে দাঁড়ালেন শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউত
থুতু কাণ্ডে এবার কিং খানের পাশে দাঁড়ালেন শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউত

এই ঘটনার পর কিং খানের পাশে দাঁড়ালেন শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউত। শাহরুখের সমর্থনে শিবসেনা নেতা সঞ্জয়াউত বলেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে ট্রোল করা হচ্ছে তা সত্যিই লজ্জার। লতাজি মৃত্যুর এই শোকের সময়ও অনেকে ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করছে।

থুতু কাণ্ডে এবার কিং খানের পাশে দাঁড়ালেন শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউত

আমরা জানি কারা এসব করছে, তাই আলাদা করে বলার আর দরকার নেই।’ উল্লেখ্য, হরিয়ানার রাজ্য বিজেপি-র এক দায়িত্বপ্রাপ্ত নেতা অরুণ যাদব নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকেই শাহরুখের উদ্দেশ্যে এমন প্রশ্নবাণ ছোঁড়েন। সন্দেহ প্রকাশ করেন শাহরুখ থুতু ছিটিয়েছেন কিনা! এরপর বিদ্যুত গতিতে ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিয়ো এবং অনেকেই শাহরুখের ‘থুতু ছিটানো’ নিয়ে প্রশ্ন তুলতে থাকে টুইটারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত