চৌরঙ্গী কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা মিত্র! অধীর চৌধুরীর আপ্রান চেষ্টার ফল…?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চৌরঙ্গী কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা মিত্র! অমিত শাহর বার্তা নিয়ে সোমেন মিত্রর বাড়িতে শুভেন্দু অধিকারী। জল্পনা চরমে তাহলে কি বিজেপি তে যোগ দিচ্ছেন সোমেন জায়া শিখা মিত্র? গতকালই অধীর চৌধুরীর বিরুদ্ধে নাম না করে তোপ দাগেন সোমেন পুত্র রোহন। রোহনের অভিযোগ, উত্তর কলকাতার কংগ্রেস কে তুলে দিচ্ছেন অধীর চৌধুরী। সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়ে কংগ্রেস কে মুছে দেওয়ার চক্রান্ত করছেন অধীর। যেদিন এই বোমা ফাটান রোহন, সেই একই দিনে ব্রিগেড সমাবেশ ছিল বিজেপির।

আরও পড়ুনঃ নারী দিবস উপলক্ষে আজ রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

ব্রিগেড সমাবেশ শেষে অমিত শাহর বার্তা নিয়ে রোহন মিত্রর মা তথা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রর কাছে সোজা হাজির হন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অমিতের দূত হয়ে শিখা মিত্রকে বিজেপিতে যোগদান করার অনুরোধ করে চোরঙ্গী থেকে টিকিট দেবার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে কি শিখা এবং রোহন যোগ দিচ্ছেন বিজেপি শিবিরে? সম্ভাবনা উড়িয়ে দেননি রোহন। তিনি জানিয়েছেন, জোড়াসাঁকো এবং চৌরঙ্গী এই দুই আসনে সোমেন মিত্রর হাতে তৈরি করা কংগ্রেস প্রার্থী দেওয়ার জন্যে সোনিয়া গান্ধী কে অনুরোধ করা হয়েছে। কি সিদ্ধান্ত নেয় দল তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত।

চৌরঙ্গী কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা মিত্র! সূত্রের খবর সোমেন মিত্রর প্রয়াণের পর থেকেই অধীর চৌধুরীর ‘লবি’ সোমেন মিত্রর পরিবার কে কংগ্রেসের মধ্যে কোণঠাসা করে রাখার জন্যে যাবতীয় চেষ্টা করেছেন। যে চেষ্টা এখনও চলছে। এদিন শিখা মিত্র জানিয়েছেন,  ‘আমাদের কাছে একটা খবর ছিল, সোমেন মিত্রর লোকদের ঢুকতে দেওয়া হবে না। কোনও কিছুই হয়নি। হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি তৈরি করে। আমি অবাক হয়ে যাই, যাঁরা সোমেন মিত্রর জন্য আজকে এখানে এসেছেন, যাঁদেরকে লালন পালন করেছেন, তাঁরা দেখছি পদ পেয়ে  খুব বাজে ব্যবহার করছেন। এটা কেন, কী জন্যে, আমি জানি না’।  

কিন্তু কংগ্রেস কে বাংলায় গড়ে তোলা সোমেন মিত্রর পরিবার কে কোনঠাসা করতে চাইছে কারা? সরাসরি অধীর চৌধুরীর নাম না নিয়ে শিখা দেবী জানিয়েছেন, ‘আমি নির্দিষ্ট করে কারও নাম বলতে চাই না। যাঁরা এখন কংগ্রেসের হর্তা-কর্তা-বিধাতা, তাঁরাই এ কাজ করছেন। এই ঘটনা খুবই দুঃখের আমার কাছে’।

উল্লেখ্য, তৃণমূলের টিকিটে দু’বার বিধায়ক হন শিখা। তখন সোমেন মিত্রও ছিলেন তৃণমূলে। তিনি ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। পরে ২০১৪ সালে লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে সোমেন মিত্র ফিরে আসেন কংগ্রেসে। কংগ্রেসে ফেরেন শিখা মিত্রও। এখন দেখার আজন্ম পারিবারিক সম্পর্ক রেখে চলা শুভেন্দু অধিকারী শিখা মিত্র কে গেরুয়া ব্রিগেডে নিয়ে আসতে পারেন কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর