আর হাতে বাকি মাত্র ৩ দিন, আগামী ২৩ জুন বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহাও দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবাল। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে বিয়ে করছেন তাঁরা, তবে সেই বিয়ের আগেই ছড়িয়েছে হাজারও গুঞ্জন। দুদিন আগেই শত্রুঘ্ন সিনহা মেয়ের বিয়ের কথা অস্বীকার করে বলেন যে তিনি নাকি মেয়ের বিয়ের কথা জানেনই না।
আরও পড়ুনঃ রেশন দুর্নীতি মামলায় জামিনের আর্জি নিয়ে হাই কোর্টে জ্যোতিপ্রিয়

শোনা যায় জাহির ইকবালকে নাকি পছন্দ নয় শত্রুঘ্নর। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সুপারস্টার ও তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি জানান, ‘‘যত সব মিথ্যা খবর! আমি নিজের মেয়ের বিয়েতে থাকব না! যে মেয়ের জন্য এতটা গর্বিত আমি। আমি থাকছি।
যাঁরা এই খুশির অনুষ্ঠান নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছেন, তাঁদের শেষ বার বলছি খামোশ। আমাদের বিষয়ে আপনাদের নাক গলাতে হবে না।’’ উল্লেখ্য, অভিনেতা জ়াহির ইকবালের সঙ্গে দীর্ঘ ৭ বছরের প্রেম। এ বার সেই সম্পর্ককে পরিণতি দিচ্ছেন জ়াহির-সোনাক্ষী।
অবশেষে মেয়ে সোনাক্ষীর বিয়ে নিয়ে মুখ খুললে বাবা, কী বললেন শত্রুঘ্ন

তবে জল্পনা, ভিন্ন ধর্মের ছেলে জ়াহিরকে বিয়ে করার সিদ্ধান্ত নিতেই সোনাক্ষীর উপর মনঃক্ষুণ্ণ গোটা পরিবার। বাবা শত্রুঘ্ন নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মেয়ের বিয়েতে মুখ দেখাবেন না। তবে গোটাটাই মিথ্যা। সোনাক্ষীর বিয়ে নিয়ে নানা ধরনের ‘অপপ্রচার’ চলছে, এই অভিযোগ জানিয়ে বেজায় চটেছেন শত্রুঘ্ন।



