শার্দুল-ওয়াশিংটনের রূপকথার ব্যাটিংয়ে ম্যাচে থাকলো ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শার্দুল-ওয়াশিংটনের রূপকথার ব্যাটিংয়ে ম্যাচে থাকলো ভারত। তৃতীয় দিনে ভারত দশ উইকেটে হারিয়ে সংগ্রহ করেছে ৩৩৬ রান। অপর দিকে শেষে অস্ট্রেলিয়া ৫৪ রানে এগিয়ে আছে। তাদের হাতে ১০ উইকেটে। কিন্তু ব্রিসবেনের মাঠে কী অসম লড়াই লড়ে গেলেন শার্দুল ঠাকুর (৬৭) এবং ওয়াশিংটন সুন্দর (৬২)। যে বোলারদের বিরুদ্ধে রাহানে, পুজারা, ঋষভ পন্থ টিকলেন না তাঁদের সামলে ১২৩ রানের পার্টনারশিপ গড়েছে শার্দুল-সুন্দর জুটি। ভারত ১৬১ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা । ক্রিজে সড়গড় হওয়ার আগেই আউট অপর প্রান্তের সিনিয়র পার্টনার ঋষভ পন্ত ।

আরও পড়ুনঃ কাশ্মীরে এখনও ২১৭ জন জঙ্গি বেঁচে! জানালেন ভারতীয় সেনার শীর্ষ কমান্ডার

১৮৬ রানে ভারত ৬ উইকেট হারানোর পর শার্দুল  ক্রিজে আসেন । শুরু হয় দুই নতুন ব্যাটসম্যানের  লড়াই । যা কিনা রূপকথায় পরিণত হয় কিছুক্ষণের মধ্যেই।  শার্দুলকে সঙ্গে নিয়ে ব্রিসবেনে সপ্তম উইকেটের জুটিতে রেকর্ড ১২৩ রান যোগ করেন ওয়াশিংটন । ১০৮ বল খেলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সুন্দর । শার্দুল ৬৭ রান করে আউট হলে চাপ বাড়ে তাঁর উপর । তবু হাল ছাড়েননি তিনি । আগ্রাসী ব্যাটিংয়ে যত বেশি সম্ভব রান তোলের চেষ্টা করেন ওয়াশিংটন ।

সুন্দর শেষমেশ ১০৯তম ওভারে স্টার্কের পঞ্চম বলে গ্রিনের হাতে ধরা দিয়ে ক্রিজ ছাড়েন । ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৪ বলে ৬২ রান করে আউট হন তিনি । এই ব্যাটিং এর জেরে টেস্টের তৃতীয় দিনের শেষে লড়ায়ে থাকলো ভারত। দলে নেই বিরাট। দেশে ফিরেছেন তিনি। কিন্তু এই নতুন ২ সতীর্থের জন্য রবিবার দুপুরে টুইট করে ২ ব্যাটসম্যানকে অভিনন্দন জানালেন তিনি।

শার্দুল-ওয়াশিংটনের রূপকথার ব্যাটিংয়ে ম্যাচে থাকলো ভারত। ভারত অধিনায়ক লেখেন, ‘নিজেদের প্রতি বিশ্বাস রেখে দারুণ খেলেছে ২ ব্যাটসম্যান। ওয়াশিংটন দারুণ ভাবে নিজের অভিষেক টেস্ট ম্যাচের ইনিংসটা গড়ল’। শার্দুলের ইনিংসেরও প্রশংসা করেন বিরাট। মারাঠি ভাষায় তিনি লেখেন, ‘তুলা পারাত মানলা রে ঠাকুর’। যার অর্থ— ‘শার্দুল তোমায় কুর্নিশ’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন