Shah Rukh Khan: বিমানবন্দরে আটকানো হয়নি শাহরুখকে, উঠে এল নয়া তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুম্বই বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকরা আটকালেন শাহরুখ খানকে। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় শাহরুখ এবং তাঁর টিমকে। দুবাই থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে রবিবার শোনা যাচ্ছে অন্য খবর। সেই খবর প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

আরও পড়ুন: রোগে আক্রান্ত প্রিয়ঙ্কার স্বামী নিক! কি হয়েছে তাঁর

‘মিড ডে’ নামের ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শাহরুখ খান ও তাঁর ম্যানেজার পুজা দদলানি আগেই বিমানবন্দর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। পরে জিনিসপত্র নিয়ে বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে বের হচ্ছিলেন কিং খানের ঘনিষ্ঠ দেহরক্ষী রবি সিং। তাঁকেই শুল্ক দপ্তরের আধিকারিকরা আটকান।

বিমানবন্দরে আটকানো হয়নি শাহরুখকে, উঠে এল নয়া তথ্য
বিমানবন্দরে আটকানো হয়নি শাহরুখকে, উঠে এল নয়া তথ্য

শোনা গিয়েছে, শাহরুখের দেহরক্ষী রবির কাছে যে ব্যাগ ছিল তাতে দু’টি দামি ঘড়ি ছিল এবং চারটি খালি ঘড়ির বাক্স ছিল। এছাড়াও একটি আইওয়াচ সিরিজ এইটের বাক্স ছিল। সমস্ত খালি বাক্সের জন্যই ৬ লক্ষ ৮৩ শুল্ক হিসেবে চাওয়া হয়েছিল। যা শাহরুখ মিটিয়ে দেন। অল্প সময়ের মধ্যেই সমস্ত কিছু মিটমাট হয়ে যায়।

বিমানবন্দরে আটকানো হয়নি শাহরুখকে, উঠে এল নয়া তথ্য

srk 2গত বছরেই শাহরুখ পুত্র আরিয়ান খানকে আটক করার পর থেকে কম জল্পনা হয়নি। তখন আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ অনুরাগীরা। সেই সময় শ্যুটিং ছেড়ে মাঝপথ থেকে ফিরে এসেছিলেন তিনি। এখন নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত