শাহরুখের সম্মান বাঁচাতে স্বীকারোক্তি আরিয়ানের, ৪ পাতার লিখিত বয়ান NCB- কে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জামিন হয়নি শাহরুখ পুত্রের। ৭ তারিখ পর্যন্ত তাঁকে থাকতে হবে এনসিবি-র হেফাজতে। কিন্তু কাস্টিডির দ্বিতীয় পর্যায়ের প্রথম রাতেই আরিয়ান সার্বিক সহযোগীতা করল এনসিবি আধিকারিকদের, সূত্রের খবর, তাঁর কর্মকাণ্ডে সুপারস্টারের সম্মান জড়িয়ে যেতেই চূড়ান্ত মন খারাপ তাঁর। আর তাই শাহরুখের সম্মান বাঁচাতে স্বীকারোক্তি আরিয়ানের। ৪ পাতার স্বীকারোক্তি দিয়েছে সে।

আরও পড়ুনঃ মাদক প্রসঙ্গে টলি অভিনেতাদের একহাত নিলেন রানা

গতকাল, আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দে এদিন আইরিয়ান খানের বেলের জন্যে আবেদন করেন। কিন্তু সেই আবেদন নামঞ্জুর করে আদালত। রবিবার রাতে শাহরুখ-পুত্রকে গ্রেফতার করার পর জানানো হয়েছিল, কেবলমাত্র এক দিনের জন্য তাঁকে এনসিবি-র হেফাজতে রাখা হবে। কিন্তু পরেই দিন কোর্টের কাছে আরও হেফাজত দাবি করে তাঁরা। কোর্ট সেই দাবি মেনে আরও ৩ দিনের কাস্তিডি দেয় আরিয়ান কে।

এনসিবি সূত্রে খবর, গতকাল রাতে স্বাভাবিক খাওয়ার খেয়েছে আরিয়ান। সার্বিক ভাবে সহযোগীতা করেছে তদন্তকারীদের সাথে। দিয়েছে ৪ পাতার লিখিত বয়ান। পাশাপাশি সুপারস্টারের পুত্র এই হিসেবে কোন আলাদা সুবিধা দাবি করেনি সে। এমনকি বারি থেকে পাঠানো খাওয়ার না খেয়ে সে খেয়ে এনসিবি ক্যান্টিনের খাওয়ার। তদন্তকারীরা তাঁর বয়ান থেকে অনেক তথ্য পেয়েছে। যদিও কি সেই তথ্য তা প্রকাশ্যে আনা হয়নি। ৭ তারিখেই জামন মিলতে পারে স্টার পুত্রের।

গতকাল এনসিবি আধিকারিকরা তাঁকে জেরা করার সময়ে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছরের আরিয়ান। তাঁকে টানা ১৬ ঘন্টা ম্যারাথন জেরা করে এনসিবি আধিকারিকরা। জেরার সময়ে আরিয়ান জানিয়েছেন,’চার বছর ধরে মাদক নিচ্ছি’। তদন্তকারীদের সূত্রে খবর, দুবাই এবং ব্রিটেনে থাকার সময় নিয়মিত মাদক নিতেন শাহরুখ পুত্র। জেরায় নিজের মাদকাসক্তির কথা স্বীকার করে তিনি জানিয়েছেন, ‘চার বছর ধরে মাদক নিচ্ছি। মুম্বাই থেকে বাইরে গেলে মাদক লুকিয়ে নিয়ে যেতাম।’ বন্ধুদের সাথে বিলাসবহুল পার্টিতে বসত মাদকের আসর। সব কিছুতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আরিয়ান।

শাহরুখের সম্মান বাঁচাতে স্বীকারোক্তি আরিয়ানের, ৪ পাতার লিখিত বয়ান NCB- কে।

শাহরুখের সম্মান বাঁচাতে স্বীকারোক্তি আরিয়ানের, ৪ পাতার লিখিত বয়ান NCB- কে।
শাহরুখের সম্মান বাঁচাতে স্বীকারোক্তি আরিয়ানের, ৪ পাতার লিখিত বয়ান NCB- কে।

উল্লেখ্য, মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক-পার্টি থেকে শনিবার রাতে আরিয়ান-সহ ৮ জনকে আটক করে এনসিবি। জানা গিয়েছে, নিজের লেন্সের বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। আরিয়ান এবং তাঁর বন্ধুদের কাছ থেকে ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২ টি পিল(MDMA) এবং ৫ গ্রাম এমডি আটক করেছে এনসিবি তদন্তকারী দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন