11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 2:25 পূর্বাহ্ন
18 C
Kolkata

ফাঁস হয়ে গেল শাহরুখ খানের পরের ছবির নাম, ভুলটা করলেন স্বয়ং কিং খান

Shah Rukh Khan: আগামী ছবি নিয়ে কোনও বিবৃতি মেলেনি শাহরুখের তরফে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সদ্য আইপিএলের ট্রফি ঘরে তুলেছেন শাহরুখ। মন্নত জুড়ে এখনও চলছে উৎসবের মেজাজ। আর তার মাঝখানেই টুক করে মস্ত বড় ভুল করে বসলেন শাহরুখ খান। শাহরুখের যে কিং ছবি নিয়ে এতদিন জল্পনা চলছিল, সেই জল্পনাতে নিজেই সিলমোহর দিয়ে ফেললেন কিং খান। সম্প্রতি একটি ভিডিয়ো ভাগ করে নেন তিনি।

আরও পড়ুনঃ টি২০ বিশ্বকাপে ভারতের সূচি, কোথায় দেখবেন খেলা?

ফাঁস হয়ে গেল শাহরুখ খানের পরের ছবির নাম, ভুলটা করলেন স্বয়ং কিং খান
ফাঁস হয়ে গেল শাহরুখ খানের পরের ছবির নাম, ভুলটা করলেন স্বয়ং কিং খান

সেই ভিডিয়োয় কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়ার জন্য সিনেমাটোগ্রাফার সন্তোষ শিভানকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শাহরুখ যেখানে বসে রয়েছেন, তার পাশের টেবিলে এক তাড়া কাগজ। এক ঝলকে মালুম পড়ছে সেটি আদতে চিত্রনাট্য। সেখানে বড় হরফে লেখা ‘কিং’।

srk3 1

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় সমাজমাধ্যমে। আগামী ছবি নিয়ে কোনও বিবৃতি মেলেনি শাহরুখের তরফে। তার আগেই ফাঁস করে ফেললেন ছবির নাম। শাহরুখ খান সম্প্রতি জানিয়েছেন যে যেহেতু তিনি গত কয়েক মাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিলেন, তিনি জুলাই-আগস্টে তার পরবর্তী ছবির শ্যুটিং শুরু করবেন।

ফাঁস হয়ে গেল শাহরুখ খানের পরের ছবির নাম, ভুলটা করলেন স্বয়ং কিং খান

srk2 1

সূত্র অনুযায়ী, শাহরুখকে কুখ্যাত ডনের প্রত্যাবর্তনকে ‘কিং’ ছবিতে দেখানো হবে। তবে অভিনেতা হয়তো ফারহান আখতারের এই ডন ৩-এ তাঁর আইকনিক ভূমিকার পুনরাবৃত্তি করবেন না, সেটির দায়িত্ত্ব নিয়েছেন স্বয়ং রণবীর সিং। কিন্তু তাঁকে এই ছবিতে ‘গ্রে রোল’-এ দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এমনকি ছবিটিতে তার মেয়ে সুহানা খান আত্মপ্রকাশ করবেন বলে জানা গেছে ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading