নজরবন্দি ব্যুরো: শাহরুখের (Shah Rukh Khan) মন্নত। যার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন অনুরাগীরা। কিং খানের ভক্তদের কাছে এই মন্নত সব সময়েই খুবই কাছের। কিন্তু এবার বদলে যাচ্ছে সেই মন্নতের নাম। তবে এবার সেই মন্নতের নেমপ্লেটের ভোল-বদল হল। মরচে ধরা লোহার গেটের একপাশে ছিল স্বর্ণাক্ষরে নামাঙ্কিত শাহরুখের বাড়ির নামফলক।
আরও পড়ুন: কোথায় পর্ণ ছবির ব্যবসা চালাতেন শিল্পা শেট্টির স্বামী ? জানলো মুম্বাই পুলিশ
অনুরাগীরা ‘মন্নত’-এর সামনে গিয়ে অবাক। উধাও হয়ে গেছে লোহার সেই গেট বদলে গেছে স্বর্ণাক্ষরে নামাঙ্কিত মন্নত। আর তার বদলে এল ‘ডায়মন্ড নামফলক’। এই নেমপ্লেট বদল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে মন্নত। এমনকী, কিছু পোস্টে মন্নত বাঁচাতে অর্থসাহায্য চাওয়াও শুরু হয়েছিল। শাহরুখের মন্নতের বাজার মূল্য এখন ২০০ কোটির বেশি।

প্রসঙ্গত, গত মে মাসেই একবার নেটপ্লেট পরিবর্তন করা হয়েছিল ‘মন্নত’-এর। নেমপ্লেটে মেরামতির কাজ চলছিল সেই সময়। নেমপ্লেটে বেশ কয়েকটি হিরে বসানো ছিল। তার মধ্যে থেকেই একটি হিরে নাকি খুলে পড়ে গিয়েছে। তাই কিছুদিন ‘মন্নত’-এর দোর থেকে গায়েব ছিল নেমপ্লেট। কাজ চলছিল সেটার। পরে ২৫ লক্ষ টাকার সেই নেটপ্লেট যথা স্থানে লাগিয়ে দেওয়া হয়।
বদলে গেল শাহরুখের মন্নত, কি এল তার জায়গায়?
‘ইয়েস বস’ এর শ্যুটিংয়ের সময় প্রথমবার ‘মন্নত’ দর্শন হয় শাহরুখের। অনুরাগীরা অবশ্য জানিয়েছেন মন্নতের নেমপ্লেটের এই নতুন ডিজাইনটি করেছেন স্ত্রী গৌরি খান। যদিও এ খবরের সত্যতা পাওয়া যায়নি। যদিও হোম ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে গৌরির নাম এখন পরিচিত। একাধিক বলিউড তারকার বাড়িতে তাঁর কাজ দেখা যায়। তবে আচমকাই মন্নতের এই বদল মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা।



