নজরবন্দি ব্যুরোঃ বলিউডের কিছু সেলেব্রিটির সঙ্গে পাকিস্তানের সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই -এর যোগাযোগ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ বিজেপির সর্বভারতীয় স্তরের নেতা বৈজয়ন্ত জয় পণ্ডার । আর তার অভিযোগের রেশ ধরেই পাক গুপ্তচর সংস্থা ISI -এর সঙ্গে নাম জড়ালো শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খানের।
আরও পড়ুনঃ অমিতাভের করোনা রিপোর্ট নেগেটিভ নয়, টুইট করে নিজেই জানালেন সে খবর।


বুধবার জয় পাণ্ডা টুইটারে লেখেন, ‘কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পাকিস্তানি ও প্রাবাসে থাকা কিছু ব্যক্তিত্ব, যাদের ওপর জম্মু-কাশ্মীরে অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে এবং যারা আইএসআই ও পাক সেনার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলিউডের কিছুজনের। আমি দেশপ্রেমী বলিউডিদের অনুরোধ করব তাদের ত্যাগ করার জন্য।’ ওড়িশার বিজেপি নেতা কারোর নাম না করলেও তিনি যে ইঙ্গিত করছেন শ্রীনগরের কাহিনীকার, যিনি আল ইসকান্দার নামে পরিচিত এবং তাঁর টুইটার হ্যান্ডেলের নাম দ্যএসকান্দার, তাঁর কিছু টুইটের দিকে।
এবার স্বাভাবিকবশতই পণ্ডার এই মন্তব্যের পর শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। তার থেকেও বেশি, কৌতূহলী বলিউড প্রেমিকরা হন্যে হয়ে খুঁজতে থাকেন যে সর্বভারতীয় স্তরের এই নেতা কোন বলিউড তারকার দিকে ইঙ্গিত করছেন? এরপরই কেঁচো খুড়তে কেউটের মতো বেরিয়ে পড়ে বলিউড বাদশা শাহরুখ খানের একটি পুরনো ছবি। যেখান অভিনেতাকে দেখা গিয়েছে টনি আশাই ওরফে আজিজ আশাই, যে কিনা জম্মু-কাশ্মীরের বেশ কিছু সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তার সঙ্গে বসে আলোচনা মগ্ন।
সূত্রের খবর এবং বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ-গৌরীর সঙ্গে এই টনি আশাইয়ের ব্যবসায়িক লেনদেন রয়েছে।টনি আসাই পেশায় আর্কিটেক্ট ও বর্তমানে আমেরিকাতে থাকেন আর রোহন সিদ্দিকি থাকেন হিউস্টনে। এই দুই ব্যক্তি ভারতে জম্মু ও কাশ্মীর নিয়ে নানান উত্তেজক মন্তব্য করেন। এমনকি রোহন সিদ্দিকি তার রেডিও স্টেশন থেকে কাশ্মীর ইস্যু নিয়ে নানাভাবে ভারত বিরোধিতায় মদত দেন এমন অভিযোগও রয়েছে।


যার জন্য তাকে ভারত সরকার ব্ল্যাক লিস্টেড করে রেখেছে। এই ধরনের ব্যক্তিদের সঙ্গে ব্যবসা চালানোর জন্যই শাহরুখ ও গৌরীকে নাম না করে আক্রমণ করেছেন ওই সর্বভারতীয় বিজেপি নেতা এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।








