নজরবন্দি ব্যুরোঃ ১৫০ টাকায় টিকার বদলে ‘Y’ ক্যাটেগরি নিরাপত্তা, আদর কে আজব উপহার দিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। দেশের সবগুলি রাজ্যেই তিনি এই নিরাপত্তা পাবেন। কাকতালীয় বিষয় হল বুধবারই রাজ্যগুলির জন্যে টিকার দাম কমানোর ঘোষণা করেছেন সেরাম কর্তা আদর পুনওয়ালা। এখন ১৬৭% নয় কেন্দ্রের থেকে মাত্র ১০০% বেশি দাম দিয়ে টিকা কিনতে হবে রাজ্যকে! ২৫০ টাকা দাম বাড়িয়ে ১০০ টাকা কমিয়ে দিল সেরাম!
আরও পড়ুনঃ ভগবান আপনাকে ক্ষমা করবে না, মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখলেন ডাঃ শান্তনু সেন!
কোভিশিল্ড টিকার ক্ষেত্রে বৈষম্য থেকেই গেল এক দেশ এক আইন গড়তে চাওয়া মোদীর ভারতে। সেরাম কর্তা আদর পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, রাজ্য সরকার এ বার কোভিশিল্ড কিনতে পারবে ৩০০ টাকায়। কিন্তু আদর পুনওয়ালাকে কেন্দ্রীয় নিরাপত্তা কেন? কি কারণে তাঁর নিরাপত্তার অভাব হচ্ছে? সূত্রের খবর কেন্দ্রকে ১৫০ টাকায় টিকা দিলেও রাজ্যের জন্যে ৩০০ এবং বেসরকারি হাসপাতালের জন্যে ৬০০ টাকায় টিকা বিক্রির ব্যাপক মুনাফার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন দেশের মানুষ। সেক্ষেত্রে যেকোন মুহুর্তে নেমে আসতে পারে আক্রমণ। তাই এই নিরাপত্তা।
ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় আদরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন সিআরপিএফ বা অন্য কেন্দ্রীয় আধাসেনার ১১ জন নিরাপত্তা কর্মী। তাঁদের মধ্যে এক বা দু’জন হবেন কমান্ডো।
১৫০ টাকায় টিকার বদলে ‘Y’ ক্যাটেগরি নিরাপত্তা! উল্লেখ্য, কদিন আগেই সেরাম বেসরকারি হাসপাতালকে ৬০০ ও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দিলেও কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছিল। ভ্যাকসিনের এই ভিন্ন দামের জন্য বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিল। পাশাপাশি গতকাল ব্যাপক তিরস্কার করে সুপ্রিম কোর্ট। চাপে পড়ে সেরাম কে দাম কমাতে আবেদন করে কেন্দ্রীয় সরকার। তাই অবশেষে দাম কমাল সেরাম। দাম কমিয়েছে সেরাম, অর্থাৎ ১৫০ টাকার জিনিস কে ৪০০ ট্যাগ লাগিয়ে পরে ৩০০ টাকায় সেল!
এই প্রসঙ্গে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, দেশে বর্তমানে জাতীয় বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। এই কঠিন সময়ে রাজনীতি দূরে সরিয়ে রেখে একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। আদালত প্রয়োজন মনে করলেই হস্তক্ষেপ করবে। বিচারপতি প্রশ্ন তোলেন, কেন কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি হাসপাতালগুলোর জন্য ভ্যাকসিনের দাম আলাদা? কেন এমন দাম নির্ধারণ করা হল? এর ভিত্তি কী? কেন্দ্রের কাছে বিচারপতি জানতে চান, আগামী ১ মে থেকে শুরু হতে চলে তৃতীয় পর্যায়ের টিকাকরণে সবাই কীভাবে ভ্যাকসিন পাবেন, দেশে কত সংখ্যক ভ্যাকসিন মজুত আছে, সরকারের পরিকল্পনাই বা কী?



