KMC Election 2021: ‘কেন্দ্রিয় বাহিনীর প্রয়োজন নেই, পুলিশ সামলে নেবে পুরভোট’! বৈঠক সোমবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। ১৪৪ টি ওয়ার্ডে নতুন করে কাউন্সিলর নির্বাচন প্রক্রিয়া হবে। ২১ ডিসেম্বর ফলপ্রকাশ। শুরু হয়ে গেছে মনোনয়ন পত্র জমা করার প্রক্রিয়া। সব মিলিয়ে ছোট লালবাড়ি দখলের লড়াইতে মাঠে নেমে পড়েছে লাল – সবুজ – গেরুয়া সব শিবিরই। তাই সব কিছু নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও তুঙ্গে। পুরভোটের আগে নিরাপত্তা চূড়ান্ত করতে সোমবারই বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

আরো পড়ুনঃ Madhyamik Test: কত নম্বরে হবে পরীক্ষা? মাধ্যমিক টেস্ট নিয়ে নয়া ঘোষণা

বুথে বুথে  সশস্ত্র বাহিনীর বিন্যাস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে সোমবার। রাজ্যপাল জগদীপ ধনকড়ের তলব পেয়ে গতকাল রাজভবনে গিয়ে তাঁর সাথে দেখা করে আসেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি রাজ্যপাল কে যাবতীয় ভোট প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। রাজভবন সূত্রে খবর কলকাতা পুরসভার ভোটে CAPF বা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা নিয়েও উভয়ের আলোচনা হয়।

রাজ্যপাল  জগদীপ ধনখড় নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সাফ জানান, কমিশন যাতে নিরপেক্ষ, স্বাধীন এবং কার্যকর ভূমিকা পালন করে। নির্বাচন কমিশনার রাজ্যপালকে জানিয়েছে কমিশোন ১০০% নিরপেক্ষ থেকে কাজ করবে এবং অবাধ নির্বাচন সুনিশ্চিত করবে। গতকাল বৈঠকের পরেই কেন্দ্রিয় বাহিনীর বিন্যাস এবং ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী সোমবার গুরুত্বপূর্ণ মিটিং-এ বসছে নির্বাচন কমিশন।

তবে সোমবার বৈঠকের আগে আজ রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুরসভার পুলিশ কমিশনারকে ডেকে নিরাপত্তার বিষয়টি জানতে চান নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেইমতো রাজ্য পুলিশের তরফে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়, রাজ্য পুলিশ দিয়েই ভোট নির্বিঘ্নে করা সম্ভব। কেন্দ্রিয় বাহিনীর প্রয়োজন নেই। প্রতিটি বুথের কোথায়, কত বাহিনী মোতায়েন করা হবে, তার ব্লুপ্রিন্ট তৈরি রয়েছে কি না, আজ তা জানতে চায় কমিশন।

‘কেন্দ্রিয় বাহিনীর প্রয়োজন নেই, পুলিশ সামলে নেবে পুরভোট’

 'কেন্দ্রিয় বাহিনীর প্রয়োজন নেই, পুলিশ সামলে নেবে পুরভোট'
‘কেন্দ্রিয় বাহিনীর প্রয়োজন নেই, পুলিশ সামলে নেবে পুরভোট’

এদিকে, কলকাতার পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আগেই আমরা রাজ্যপাল এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করার দাবি জানিয়েছিলাম। এবার আমরা সুপ্রিম কোর্টের কাছে সেই একই আবেদন করেছি। সুপ্রিম কোর্টের তরফ থেকে যাতে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করার নির্দেশ দেওয়া হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই আবেদন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন