নির্বাচনের আগে সুপ্রিম স্বস্তি হাত শিবিরে, এখনই নয় ১৭০০ কোটি

"পছন্দের আম্পায়ার নিয়ে ম্যাচ ফিক্সিং করে জিততে চায় বিজেপি। গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চায় বিজেপি। কংগ্রেসকে আর্থিক ভাবে পঙ্গু করতে চায় বিজেপি।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জোড়া আয়কর নোটিশে কার্যত বিদ্ধস্ত কংগ্রেস শিবির। গত সপ্তাহেই নতুন করে ১৭০০ কোটি টাকার আয়কর নোটিশ পেয়েছে কংগ্রেস। মোট ৩৫০০ কোটির আয়কর নোটিশ। অঙ্কটা নেহাত কম নয়। তবে নির্বাচনের আগে বড় স্বস্তি হাত শিবিরে। এখনই নয় ১৭০০ কোটি। সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিয়েছে এই মামলায় এখনই কোন কড়া পদক্ষেপ নয় কংগ্রেস শিবিরের বিরুদ্ধে।

নির্বাচনের আগে সুপ্রিম স্বস্তি হাত শিবিরে, এখনই নয় ১৭০০ কোটি

আরও পড়ুন : সন্দেশখালির বাঘের নতুন খাঁচা! হেফাজতে চেয়ে আদালতে ইডি, বিকেল ৪টের মধ্যে হাজিরা

২০২১ এর একটি আয়কর মামলার তথ্যসাপেক্ষে কংগ্রেসকে আয়কর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্বাচনের আগে যাতে কোন রাজনৈতিক দলের অসুবিধা না হয় তাই জন্য আপাতত আয়কর দফতরকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচনের পর ২৪ শে জুলাই শুনানি পর্যন্ত এই মামলার অর্থ আদায় করা যাবেনা। ভোটের পরে জরিমানা আদায় করা হবে।

নির্বাচনের আগে সুপ্রিম স্বস্তি হাত শিবিরে, এখনই নয় ১৭০০ কোটি

গত ফেব্রুয়ারীতে কংগ্রেসের ১১ টি ব্যাঙ্ক আকাউন্ট ফ্রিজ করা হয়। এখনও কংগ্রেসের বেশ কয়েকটি আয়কর তথ্যের পুনঃমুল্যায়ন চলছে। কংগ্রেসের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪৩০ কোটি। সম্পুর্ণ আয়কর মেটালে দেউলিয়া হয়ে পড়বে কংগ্রেস। এখনও পর্যন্ত অগণতান্ত্রিক ভাবে ৬৫ কোটি টাকা আদায় করেছে আয়কর দফতর। হাইকোর্টে এই বিষয়ে মামলা করলে সেই মামলা খারিজ করে আদালত।

নির্বাচনের আগে সুপ্রিম স্বস্তি হাত শিবিরে, এখনই নয় ১৭০০ কোটি
নির্বাচনের আগে সুপ্রিম স্বস্তি হাত শিবিরে, এখনই নয় ১৭০০ কোটি

নির্বাচনের আগে সুপ্রিম স্বস্তি হাত শিবিরে, এখনই নয় ১৭০০ কোটি

এই মামলায় হাইকোর্টের আবেদন খারিজ করলে আয়কর নোটিশ পাঠায়। সেই মামলায় সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহেতা এই রায় দিয়েছেন। গতকাল রাহুল গান্ধী বলেন, “পছন্দের আম্পায়ার নিয়ে ম্যাচ ফিক্সিং করে জিততে চায় বিজেপি। গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চায় বিজেপি। কংগ্রেসকে আর্থিক ভাবে পঙ্গু করতে চায় বিজেপি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত