গত কয়েকদিন ধরেই সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। আর এবার সেই ঢেউ আঁচড়ে পড়েছে দিল্লির বুকে। সন্দেশখালি নিয়ে রিপোর্ট তৈরি করেছে এসসি কমিশন। যা ইতিমধ্যেই রাষ্ট্রপতির হাতে পৌঁছেছে। সেই রিপোর্টে জানানো হয়েছে সন্দেশখালি র যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির শাসন জারি করা জরুরি।
আরও পড়ুন: সন্দেশখালি যাওয়ার পথে বাধা, রাস্তায় বিক্ষোভ দেখিয়ে রাজভবনে কেন্দ্রীয় প্রতিনিধি দল



শুক্রবার এই রিপোর্ট জমা দেন এস সি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। গত বৃহস্পতিবার সন্দেশখালীর পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তপশিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা। কিন্তু এই মুহূর্তে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি থাকায় তাদের ঢুকতে দেওয়া হয়নি।

তবে সেখান থেকে নানা তথ্য সংগ্রহ করে একটি রিপোর্ট তৈরি করেছেন অরুণ হালদার নেতৃত্বাধীন এই কমিটি। আর এই রিপোর্টটি রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে কমিশন বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাওয়াল করেছে।এরপরে চেয়ারম্যান অরুণ বাবু সাংবাদিক সম্মেলনে জানান,


সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি এস সি কমিশনের, রিপোর্ট জমা রাষ্ট্রপতির দরবারে

“আমরা যে সময় সন্দেশখালিতে যাই সেই সময় আমাদের সেখানে যেতে বাধা দেওয়া হয়। শাহজাহানের দলবল আমাদের উপর হামলা চালায়। যার ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সন্দেশখালিতে আমরা পুলিশের সাথে কথা বলতে যাই কিন্তু কোন পুলিশ আমাদের সঙ্গে কোন কথা বলেননি। এইসব দেখেশুনেই সংবিধানের ৩৩৮ ধারা অনুযায়ী আমাদের দাবি তপশিলি জাতি ও উপজাতির সুরক্ষা বিঘ্নিত হচ্ছে ওই অঞ্চলে। ফলে সন্দেশখালি তে রাষ্ট্রপতি শাসনের দাবি করছি “।







