প্রার্থী তালিকায় নাম নেই, তৃণমূল ছাড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সব পদ থেকে ইস্তফা

রবিবারের প্রার্থী তালিকা ঘোষণার পর দলের সমস্ত পদ ছাড়লেন অভিনেত্রী। তিনি পদত্যাগ পত্রে লিখেছেন, ''আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।''

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাঁকুড়ার হৃতসাম্রাজ্য উদ্ধার করবে তৃণমূল। ২৪-এর আসন্ন লোকসভা ভোটে পদ্মের বাগানে থাবা বসাবে জোড়াফুল এমনটাই দাবি উঠেছে ব্রিগেড সমাবেশ থেকে। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি থেকে রবিবার ২৪-এর লোকসভা ভোট নিয়ে হুঙ্কার শোনা গেল ব্রিগেড প্যারেড গ্রাউণ্ড থেকে। এদিকে বাঁকুড়া কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরা কিছুদিন আগে থেকেই শুরু করেছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ‘জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন’, ব্রিগেডের সভা থেকে বাংলায় ‘ইন্ডি’ জোটের বিসর্জন মুখ্যমন্ত্রীর

অভিনেত্রী গত সোমবার দাবি করেছিলেন, ‘যে কোন লড়াইতে আমি বাঁকুড়াতে ছিলাম, আছি।’ পঞ্চায়েত থেকে পুরসভা সব কটি নির্বাচনেও যেমন ছিলাম তেমনি লোকসভাতেও তিনি থাকছেন বলে জানান। অভিনেত্রীর ভোটে লড়া নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয় জল্পনা। কিন্তু এদিন সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া কেন্দ্র থেকে সায়ন্তিকা নন, লড়বেন জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। এই ঘোষণা হওয়ার পরেই চরম অপমানিত বোধ করেন সায়ন্তিকা।

প্রার্থী তালিকায় নাম নেই, তৃণমূল ছাড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সব পদ থেকে ইস্তফা
প্রার্থী তালিকায় নাম নেই, তৃণমূল ছাড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সব পদ থেকে ইস্তফাSayantika 

বিধানসভা ভোটে বাঁকুড়া আসন থেকে লড়ে হেরেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটে হারলেও অভিনেত্রীকে ফুল টাইম নেত্রী করে দেয় তৃণমূল। তাঁকে দলের রাজ্য সম্পাদক করা হয়। তা ছাড়া রাজ্য সংগঠনের তরফে একপ্রকার বাঁকুড়ার পর্যবেক্ষক করে রাখা হয়েছিল সায়ন্তিকাকে। যদিও সায়ন্তিকার ইচ্ছে ছিল লোকসভা ভোটে প্রার্থী হওয়ার। সেটা আজ পূরণ করেনি দল। সেই কারনেই দল ছাড়ছেন বিক্ষুব্ধ অভিনেত্রী।

প্রার্থী তালিকায় নাম নেই, তৃণমূল ছাড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সব পদ থেকে ইস্তফা

প্রার্থী তালিকায় নাম নেই, তৃণমূল ছাড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সব পদ থেকে ইস্তফা

রবিবারের প্রার্থী তালিকা ঘোষণার পর দলের সমস্ত পদ ছাড়লেন অভিনেত্রী। তিনি পদত্যাগ পত্রে লিখেছেন, ”আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।” সূত্রের দাবি বিজেপির সাথে যোগাযোগ শুরু করেছেন সায়ন্তিকা। যদি তাঁকে টিকিট দেওয়া হয় সেক্ষেত্রে তৃণমূল প্রার্থীকে পরাজির করার সবরকম চেষ্টা করবেন তিনি বলে দাবি সূত্রের। যদিও বিজেপির তরফে তাঁকে দলে নেওয়ার কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর