Sayantika Banerjee: ফের বাংলাদেশের ছবিতে সায়ান্তিকা, নায়ক কে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সায়ান্তিকা আখন আর শুধু অভিনেত্রী নন। তিনি এখন তৃণমূল নেত্রীও। তাই দলের কাজে প্রায় প্রতি সপ্তাহে যেতে হয় বাঁকুড়া। তবে পাশাপাশি একের পর এক ছবির প্রস্তাবও আসছে। টলিপাড়ার পাশাপাশি অভিনেত্রী ফের একবার অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ওপার বাংলা থেকে।

আরও পড়ুনঃ বলিউডে ইমরান-কোয়েল জুটি! কেন ছবির প্রস্তাব খারিজ করলেন অভিনেত্রী?

23 3

সুত্রের খবর, নতুন সিনেমা করতে যাচ্ছেন বাংলাদেশের নায়ক জায়েদ খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে জায়েদ খানের নায়িকা হিসেবে থাকছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে সায়ন্তিকার সঙ্গে ছবিটি নিয়ে চূড়ান্ত কথা হয়েছে।

24 3

এখন কেবল ভিসা জনিত ও ওয়ার্ক পারমিটের বিষয়ে কাজ চলছে। ওয়ার্ক পারমিট পেয়ে গেলেই ঢাকায় যাবেন সায়ন্তিকা। সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গিয়েছে।

ফের বাংলাদেশের ছবিতে সায়ান্তিকা, নায়ক কে জানেন?

22 2

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। কিন্তু এই ছবিটি যৌথ প্রযোজনা নয়। এটি বাংলাদেশের বাণিজ্যিক ছবি। তাই দর্শকদের বিনোদনের যাবতীয় উপাদান সেখানে মজুদ থাকবে। ছবিটির পরিচালক তাজু কামরুল। সূত্রের খবর, চলতি মাসেই ছবির শুটিংয়ের জন্য বাংলাদেশে পাড়ি দেবেন সায়ন্তিকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন