আমাদের প্রিয় আইকন, আপনি এই ঘটনাকে তুচ্ছ করে না দেখালেই পারতেন, সৌরভকে কটাক্ষ স্বস্তিকার

Swastika Mukherjee: দাদাগিরি শো তে আমি কোনদিন যাননি। আর কখনো যাবে না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা রাজ্য তোলপাড় হয়ে উঠেছে। শুধু রাজ্য বললে ভুল হবে গোটা দেশ এবং দেশের বাইরেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এই ঘটনার বিরুদ্ধে একের পর এক পথে নেমেছে বিভিন্ন সেলিব্রেটিরা। সোশ্যাল মিডিয়ায় এই ঘৃণ্য ঘটনা বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশের মানুষ।

তেমনি এই ঘটনা নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন। কিন্তু তার মন্তব্য নিয়ে তোলপাড় হয়ে উঠেছে গোটা বাংলা। আর তার মন্তব্য কে নিয়েই এবার সৌরভকে কটাক্ষ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নাম না করে তিনি বলেন দাদাগিরি শো তে আমি কোনদিন যাননি। আর কখনো যাবে না। আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে গত রবিবারই প্রাথমিক প্রতিক্রিয়া দেন সৌরভ ।

তাঁর বক্তব্য ছিল, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ।” সৌরভের সেই প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়ে যায়। এতেই ফেসবুকে স্বস্তিকা লেখেন, “আমি কোনওদিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনওদিন যাব না। অ্যাক্সিডেন্টালি যাব না সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না।”

সৌরভের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে খুব্ধ স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “খুন এবং ধর্ষণ কোন অ্যাক্সিডেন্ট নয়। আর এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আর আমাদের দেশে কোন বয়সের মেয়েরাই সেফ নয়। আর সেটা কোন রাজ্যেই নয়। রেফ এবং খুন যারা করে বা করেছে তারা ইচ্ছে করেই করে। জেনে বুঝেই করে। যাদের এখনো ঘুম ভাঙ্গেনি তাদের ঘুম ভাঙবে না। এরপর নাম না করে তিনি সৌরভকে কটাক্ষ করে বলেন আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে না দেখালেই পারতেন”।

আমাদের প্রিয় আইকন, আপনি এই ঘটনাকে তুচ্ছ করে না দেখালেই পারতেন, সৌরভকে কটাক্ষ স্বস্তিকার

যদিও সৌরভ গাঙ্গুলী এরপরে আরজিকর কাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। এবং তিনি বলেন আমার আগের মন্তব্য ভুল ব্যাখ্যা করা হয়েছে। এটা একটা নারকীয় ঘটনা এর কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশের মানুষরা এর প্রতিবাদ করছেন এটা প্রত্যাশিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর