স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী রেখা, প্রকাশ্যে ব্যক্তিগত তথ্য

বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে নিম্নরুচির পরিচয় দিল তৃণমূল। নির্বাচন কমিশন নিশ্চিত করুক যাতে বাংলার মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে না আসে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিয়রে লোকসভা নির্বাচন। ঘোষণা হয়ে গেছে দিনক্ষণ। প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে। ভোটের ময়দানে ঝড় তুলেছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এবার প্রকাশ্যে রেখার ব্যক্তিগত তথ্য। গত মঙ্গলবার রেখা পাত্রকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর থেকে তিনি এখন হেভিওয়েট প্রার্থী। বিগত বেশ কয়েকদিন ধরেই সন্দেশখালি ইস্যুতে অস্বস্তিতে শাসকদল।

স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী রেখা, প্রকাশ্যে ব্যক্তিগত তথ্য
স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী রেখা, প্রকাশ্যে ব্যক্তিগত তথ্য

আরও পড়ুন : অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধপরিকর কমিশন, রাজ্যে আসছে দুজন স্পেশ্যাল অবজার্ভার

রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন তিনি। শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনিই প্রথম থানায় ডাইরি করেন। অথচ সেই রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ভোগ করছেন রেখা। মাসে-মাসে লক্ষ্মীর ভাণ্ডারেরও ভাতা পান তিনি। বিজেপি প্রার্থীর স্বাস্থ্যসাথী কার্ডের সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের মিডিয়া সেলের কনভেনার দেবাংশু ভট্টাচার্য লেখেন,

স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী রেখা, প্রকাশ্যে ব্যক্তিগত তথ্য

“বিজেপি প্রার্থী রেখা পাত্রও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন।” সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পায় রেখা পাত্র।” যদিও এনিয়ে বিজেপি প্রার্থী রেখার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য বলেন, “বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে নিম্নরুচির পরিচয় দিল তৃণমূল। নির্বাচন কমিশন নিশ্চিত করুক যাতে বাংলার মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে না আসে।”

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত