সিজিও কমপ্লেক্সে চলছে পলিগ্রাফ টেস্ট, কীভাবে হয় এই টেস্ট?

সিজিও কমপ্লেক্সে চলছে পলিগ্রাফ টেস্ট, দিল্লি থেকে সিবিআই এর বিশেষ টিম এসে পৌঁছেছে কলকাতায়। কিন্তু কীভাবে হয় এই টেস্ট?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর কাণ্ডে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায় ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি পায় সিবিআই। সেই মতোই আজ পলিগ্রাফ টেস্ট শুরু করলো সিবিআই। সিজিও কমপ্লেক্সে সকাল থেকে পলিগ্রাফ টেস্ট শুরু করা আছে সন্দীপ ঘোষের। টানা আটদিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে আজ সন্দীপের কলিগ্রাফ টেস্ট শুরু করলো সিবিআই। জানা গেছে সন্দ্বীপ ঘোষের পাশাপাশি আজ পলিগ্রাফ টেস্ট করা হবে? উথিত সঞ্জয় রায় ও আরো চার চিকিৎসকের। আর সেই কারণেই দিল্লি থেকে সিবিআই এর বিশেষ টিম এসে পৌঁছেছে কলকাতায়। তবে কীভাবে হয় এই পলিগ্রাফ টেস্ট জানেন কি?

সরাসরি কোনও তথ্য প্রমাণ নেই এমন ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পরীক্ষা। এই পরীক্ষার জন্য আদালত এবং সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন প্রয়োজন। কারণ এই টেস্ট করার সময় ওই ব্যক্তিকে অর্ধ চেতন করে দেওয়া হয়। আর তাঁর জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। সেই জন্য শারীরিক অবস্থা স্বাভাবিক রাখতে চলে নজরদারি।  এরপর নির্দিষ্ট প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করা হয়। কারণ ওই সময় সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে পারে না। আর তাই যে উত্তরের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিশদে জানা যায় সেই উত্তর পেতে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। মিথ্যা বললেই হৃদস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হয়। মিথ্যা বললে অনেকে ঘামতে থাকে। পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আদালতে গ্রাহ্য নয়। শুধুমাত্র এই টেস্ট থেকে তদন্তের সুত্র মিলতে পারে।

ইতিমধ্যেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু করেছে সিবিআই। তাই সময় মতই টানা ৯ দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সন্দীপ। এছাড়াও বাকি ৪ চিকিৎসক সিজিও কমপ্লেক্সে শনিবার পলিগ্রাফ টেস্টের জন্য হাজিরা দিয়েছেন। একই সাথে আজ ধৃত সঞ্জয়েরও পলিগ্রাফ টেস্ট করা হবে আজ। তবে সন্দীপ ঘোষের পইলিগ্রাফ টেস্টের পরেই বাকিদের পলিগ্রাফ টেস্ট করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

শুক্রবার পর্যন্ত প্রায় ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। শনিবারও সকাল সাড়ে ৯টা নাগাদ ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সন্দীপ ঘোষ। সিবিআই দফতরে ঢোকার সময় সন্দীপ ঘোষের হাতে দেখা যায় হলুদ ফাইল। একাধিক নথি সিবিআইয়ের তরফে চাওয়া হয়। সেই নথিই হলুদ ফাইলে সন্দীপ ঘোষ এনে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন