Samsung নিয়ে এসেছে গ্রাহকদের জন্য সুখবর, হোয়াটসঅ্যাপেই পাবেন কাস্টমার কেয়ার পরিষেবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার জন্য মানুষ এখন গৃহবন্দি।তাই ঘরবন্দি পরিস্থিতিতে মানুষের একমাত্র ভরসা নিজেদের মোবাইল ফোন।কিন্তু এই রকম পরিস্থিতিতে ফোনে কোনো প্রযুক্তিগত সমস্যা হলে, তার সমাধান হওয়া সহজ নয়।

আরও পড়ুনঃ করোনার দূর্বার গতি রাজ্যে; কমল সুস্থতার গড়, মৃত ৮৮০ জন।

সেই কারণে এই পরিস্থিতিতে জনপ্রিয় ব্র্যান্ড Samsung, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি কাস্টমার কেয়ার পরিষেবা চালু করেছে।এই পরিষেবার সাহায্যে গ্রাহকরা বাড়ি বসেই Whatsapp এর সাহায্যে তাদের সমস্যার সমাধান করতে পারবেন।

এখন Samsung গ্রাহকদের কাছে অনেকগুলি বিকল্প রয়েছে, যার সাহায্যে তারা সহজেই প্রযুক্তিগত সহায়তা পাবেন।আপনি যদি কাস্টমার সার্ভিস রেজিস্ট্রেশন করতে চান, তবে স্যামসাংয়ের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নম্বর 1800-5-SAMSUNG (১৮০০-৫-৭২৬৭৮৬৪)-এ একটি মেসেজ পাঠাতে পারেন। পরিষেবাটি সকাল ৯টা থেকে বিকেল ৬টা অবধি সপ্তাহের সাত দিনেই উপলব্ধ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন