IPL23: আইপিএলের ইতিহাসে রেকর্ড দাম পেলেন স্যাম কুরান, বেন স্ট্রোকস পেলেন ১৬ কোটির বেশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভেঙে গেল আইপিএলের যাবতীয় রেকর্ড। শুক্রবার আইপিএলের মিনি নিলামে ১৮.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কুরানকে কিনল পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেলেন তিনি। দ্বিতীয় স্থানে ক্যামেরুন গ্রিন। ১৭.৫ কোটিতে তাঁকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুনঃ আগ্রহ দেখায়নি কেউ, সৌদির ক্লাবেই সাত বছরের চুক্তি করবেন CR7

১৬.২৫ কোটিতে বেন স্টোকসকে নিল চেন্নাই সুপার কিংস। ১৩.২৫ কোটিতে ইংল্যান্ডের ওপেনার হ্যারি ব্রুককে কিনল সানরাইজার্স হায়দরাবাদ। এক নজরে দেখুন কে কোন দলে কত টাকায় খেলছেন। স্যাম কুরান -১৮কোটি ৫০ লাখ খেলবেন পাঞ্জাবে। ক্যারিবিয়ান তারকা জ্যাসন হোল্ডার এবার ৫ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে খেলবেন রাজস্থান।

15 13

অজিঙ্ক রাহানে- ৫০ লক্ষেই পেয়ে গেল ধোনির দল। মায়াঙ্ক আগারয়াল – ৮ কোটি ২৫ লক্ষ দিয়ে তাঁকে নিল হায়দরাবাদ। হ্যারি ব্রুককে- ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে নিল সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসনকে ২ কোটি টাকার বিনিময়ে কিনে নিল গুজরাট টাইটান্স। ক্যামেরুন গ্রিন- ১৭ কোটি দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। বেন স্ট্রোক- ১৬ কোটি ২৫ লক্ষ দিয়ে তাঁকে তুলে নিল চেন্নাই সুপার কিংস।

16 9

জ্যাসন হোল্ডার – ৫ কোটি ৭৫ লক্ষ টাকার রাজস্থান রয়্যালসের জার্সিতে। নিকলাস পুরাণ কে ১৬ কোটি তে কিনে নিল লক্ষৌ। দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ক্লাসেনকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় পেল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের ইতিহাসে রেকর্ড দাম পেলেন স্যাম কুরান, বেন স্ট্রোকস পেলেন ১৬ কোটির বেশি

আইপিএলের ইতিহাসে রেকর্ড দাম পেলেন স্যাম কুরান, বেন স্ট্রোকস পেলেন ১৬ কোটির বেশি
আইপিএলের ইতিহাসে রেকর্ড দাম পেলেন স্যাম কুরান, বেন স্ট্রোকস পেলেন ১৬ কোটির বেশি

ইংল্যান্ডের বাঁ-পাতি পেসার রিস টপলেকে ১ কোটি ৯ লক্ষ দিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জয়দেব উনাদকাট ৫০ লক্ষের বিনিময়ে কিনল সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্ট ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত