Cristiano Ronaldo: আগ্রহ দেখায়নি কেউ, সৌদির ক্লাবেই সাত বছরের চুক্তি করবেন CR7

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাতার বিশ্বকাপ অভিযান শেষ। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে চোখর জলে বিদায় জানিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবলে রোনাল্ডোর ভবিষ্যত কী হবে তা কেউই জানে না। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সঙ্গে সব সম্পর্ক শেষ পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

আরও পড়ুনঃ কোচিতে আজ মিনি অকশান, হাতে সব চেয়ে কম টাকা নিয়ে নিলামে KKR, কাকে কিনবে কোলকাতার দল

আগ্রহ দেখায়নি কেউ, সৌদির ক্লাবেই সাত বছরের চুক্তি করবেন CR7
আগ্রহ দেখায়নি কেউ, সৌদির ক্লাবেই সাত বছরের চুক্তি করবেন CR7

বর্তমানে ফ্রি-এজেন্ট সিআরসেভেন। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছে, সৌদি আরবের ক্লাব আল-নাসরে যাচ্ছেন রোনাল্ডো। তবে এখন আর হয়তো গুঞ্জন নয়, সত্যিই চুক্তি করছেন তিনি। জানা গিয়েছে, সবমিলিয়ে সাত বছরের চুক্তি সই করবেন তিনি। এর মধ্যে আড়াই বছর ফুটবলার হিসাবে ক্লাবের হয়ে খেলবেন তিনি।

তারপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া হবে সি আর সেভেনকে। বার্ষিক ১৭ কোটি ৫০ লক্ষ পাউন্ডের চুক্তি হবে দুই পক্ষের মধ্যে। ভারতীয় মুদ্রায় ১৭ হাজার কোটি টাকা পেতে চলেছেন রোনাল্ডো। সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও সূত্র মারফত জানা গিয়েছে, চুক্তিতে রাজি হয়ে গিয়েছেন রোনাল্ডো।

10 11

গত ২০ ডিসেম্বর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে জানায়, আল নাসরের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি রোনাল্ডো। ক্লাবটিতে নাম লেখাতে তিনি বর্তমানে দুবাইতে আছেন তিনি। চুক্তি সম্পন্ন হলে সেখান থেকে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

আগ্রহ দেখায়নি কেউ, সৌদির ক্লাবেই সাত বছরের চুক্তি করবেন CR7

9 12

সংবাদমাধ্যমটি আরও জানায়, তিন বছরের চুক্তিতে ২০২৫ সালের জুন পর্যন্ত তাঁকে দলে রাখতে চায় আল নাসর। তবে এখন সাত বছরের চুক্তিতে সেখানে যেতে পারেন রোনাল্ডো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত