বলিউডের মোস্ট ‘হ্যান্ডসাম হাঙ্ক’ সলমান খান আবারও দর্শকদের হৃদয়ে ঝড় তুলতে আসছেন তাঁর নতুন ছবি ‘সিকান্দার’ নিয়ে। ছবির টিজার প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে শুরু হয়ে গেছে উত্তেজনা, আর একে ঘিরে শুরু হয়ে গেছে বুকিং। যদিও এখনও ছবির মুক্তির সঠিক তারিখ জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে ৩০ শে মার্চ ছবিটি মুক্তি পেতে পারে। সলমান খান সাধারণত ঈদ বা বড়দিন উপলক্ষে ছবি মুক্তি দেন, তাই আশা করা হচ্ছে এবারের ছবিটিও ঈদের ঠিক আগে রিলিজ হবে।
‘সিকান্দার’ ছবিতে সলমান খান দেখা দেবেন তাঁর পরিচিত অ্যাকশন অবতারে, যেখানে তাঁর সঙ্গে আছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনা, প্রতীক বারবার এবং সত্যরাজ। এই ছবি প্রযোজনা করেছেন সাজিদ নাজিয়াদওয়ালা এবং পরিচালনা করেছেন এ. আর. মুরুগদস। ছবির গল্প এবং প্লট সম্পর্কে এখনও কিছুটা রহস্যময়, তবে একে ঘিরে দর্শকদের আগ্রহ সীমা ছাড়িয়ে গেছে। সলমানের নতুন ছবির টিজারেই তাঁকে দেখা যাচ্ছে এক শক্তিশালী চরিত্রে, যেখানে তিনি বলছেন “ইনসাফ নেহি, সাফ karne aaya hoon…” অর্থাৎ তিনি শুধু ক্ষমা নয়, দুর্নীতিমুক্ত করার জন্য এসেছেন।
সালমান খানের স্ক্রিন প্রেজে়ন্স নিয়ে বলার কিছুই নেই। তাঁর প্রথম পছন্দ— জমাট চিত্রনাট্য এবং সংলাপ, যা দর্শকদের হলের মধ্যে বসিয়ে রাখবে। টিজারে আরও একটি ডায়লগ রয়েছে “কায়দে মে রাহো, ফায়দে মে রাহো, নয়তো শমশান বা কবরস্থানে রাহো…” যেখানে তিনি যে কোনও ধরনের দুর্নীতি বা নোংরামি বরদাস্ত করবেন না, তা স্পষ্ট হয়ে ওঠে। তিনি সমাজ সংস্কারের ভূমিকায় আবারও জনতাকে শিক্ষা দিতে আসছেন।
সলমান খানের শেষ ছবি ‘টাইগার থ্রি’ ছিল ব্লকবাস্টার হিট, এবং আশা করা হচ্ছে ‘সিকান্দার’ও তার ধারাবাহিকতায় বড় হিট হতে চলেছে। পরিচালকের ৯ বছর পর হিন্দি সিনেমাতে ফিরে আসা এবং তার গত ছবি ‘আকিরা’, ‘হলিডে’র সাফল্যের পর, এই ছবিটি যে দর্শকদের প্রত্যাশা পূর্ণ করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।









