গত বছর বক্স অফিসে বাজিমাত করেছিল শাহরুখের জওয়ান। হিসেব বলেছে, বলিউডের সব রেকর্ড ভেঙে জওয়ান-ই একেবারে এক নম্বর। তবে এই ছবির সাফল্যের নেপথ্যে যতটা রয়েছেন শাহরুখ। তার থেকেও বেশি রয়েছে দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলির ম্যাজিক। অ্য়াটলি অনুরাগীরা মনে করেন, পরিচালক যা ছুঁয়ে দেখবেন, তাই একেবারে সোনা। আজ পর্যন্ত অ্য়াটলির ছবি ফ্লপের মুখ দেখেননি।
আরও পড়ুন: বুকে ব্যাথা নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়

জানা যাচ্ছে, বলি তারকা সলমন খানকে নাকি দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতে। এহেন অ্যাটলির ছবিতে এবার থাকার কথা ছিল আল্লু অর্জুনের। কিন্তু কেন অল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির কাজ আটকে গেল? জানা যাচ্ছে, অ্যাটলির পারিশ্রমিক নিয়ে সমস্যা তৈরি হয়।
তিনি নাকি ৮০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা এই পারিশ্রমিক দিতে রাজি নয়। ইতিমধ্যেই নাকি অ্যাটলি তাঁর ছবির চিত্রনাট্য নিয়ে সলমন খানের সঙ্গে আলোচনা করেছেন। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা এখন শুধু।
শাহরুখের পর এবার জুটি বাঁধছেন অ্য়াটলি-সলমন, হিট হবে ভাইজানের পরের ছবি?

এমনিতেই সলমনের একটা বিগ হিট দরকার। অনেক আশা নিয়ে টাইগার থ্রি তৈরি করেছিলেন তিনি। তবে মারকাটারি সেই ছবি, বক্স অফিসে তেমন ব্যবসা দিতে পারেনি।এবার দেখার যে যদি এই জুটি একসাথে কাজ করে তা হলে সলমনের ভাগ্যে আরও একটা বিগ হিট থাকে কিনা।









