Salman-Shehnaaz: শেহনাজকে কি মনে ধরল সলমন খানের! তাঁকে সঙ্গে নিয়েই কি এগিয়ে যেতে চান ভাইজান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের ভাইজানের প্রেম বা বিয়ে নিয়ে তার অনুগামীদের মধ্যে জল্পনার শেষ নেই। নানান জনের সঙ্গে তার সম্পর্কের জল্পনা উঠলেও আদতে এখনও তিনি সিঙ্গেলই রয়েছেন। তার প্রাক্তন প্রেমিকারা একের পর এক বিয়ে করে নিচ্ছেন। ভাইজান বিয়ে করবেন কবে? সম্প্রতি শেহনাজ়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জলঘোলা হলেও এখনও দুজনের কেউই আজ অবধি তা নিয়ে মুখ খোলেননি। তবে এবার মুখ খুললেন ভাইজান?

আরও পড়ুনঃ বলিউডে বাদশার পুত্রের বিনোদনের জগতে অভিষেক, কিন্তু প্রথম কাজেই বড়সড় হোঁচট জুনিয়ার খানের

Shehnaaz Gill, Salman Khan's cute video from Eid bash goes viral

ইদনিং বলিপাড়ায় বেশ গুঞ্জন উঠেছে যে এক সুন্দরী যুবতীর প্রতি নাকি তার দুর্বলতা ধরা পড়েছে। গতবছর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ধরা পরে। সেখানে দেখা গেছিলো যে সলমন খানের বোন অর্পিতা খানের ইদের পার্টিতেই শেহনাজ় বেশ সুন্দর সময় কাটাচ্ছিলেন ভাইজানের সাথে।

Drop me off: Shehnaaz Gill cutely requests Salman Khan after attending his Eid party

বিগ বশ রিয়্যালিটি শো এর মাধ্যমে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। সেখানে সলমন খান সঞ্ছলনা করেছিলেন। এবং শেহনাজ় সেখানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহন করেছিলেন। তাঁদের এই বিশেষ বন্ধুত্ব সহজ ভাবে নেননি নেটনাগরিকরা। তার কারণ হিসেবে অনেকে আবার ইদের ওই পার্টির কিছু ঘটনাকেই উল্লেখ করেছেন।

শেহনাজকে কি মনে ধরল সলমন খানের! বিগ বশ রিয়্যালিটি শো এর মাধ্যমে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়

Shehnaaz Gill is gorgeous in black suit as she poses with Salman Khan: See pics | Fashion Trends - Hindustan Times

এবার কিছদিন আগেই প্রকাশ্যে এসেছে সলমান এর হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ়। নবাগত নায়িকা শেহনাজ়কে দেখা গেছে কিসি কি ভাই কিসি কি জান সিনেমাতে। শুধু তাই নয় তার প্রাক্তন প্রেমিকের শোক কেও ভুলে থাকতে পরামর্শ দিয়েছেন ভাইজান। নিজের জীবনের সব কিছু ভুলে এগিয়ে যাওয়ার কথাই সবসময় বলেন তিনি শেহনাজ়কে। তাই তাঁদের এই রসায়ন দেখে দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন নেটনাগরিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত