নজরবন্দি ব্যুরো: বলিউডের ভাইজান সলমন খানকে ফের খুনের হুমকি। গ্যাংস্টার লরেন বিষ্ণোইয়ের তরফে দেওয়া হল হুমকি। এরপরই তড়িঘড়ি সলমনের নিরাপত্তা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। মুম্বই পুলিশ ইতিমধ্যেই সব ব্যবস্থা খতিয়ে দেখছে। সম্প্রতি গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ নামের একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকে একটি মেসেজ পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: শাহী সভা ঘিরে রাস্তায় প্রবল যানজটের সম্ভাবনা, ভোগান্তির আশঙ্কায় আমজনতা
লরেন্স বিষ্ণোই নামের একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকে একটি মেসেজ পোস্ট করা হয়েছে। তাতে পাঞ্জাবি গায়ক-অভিনেতা জিপ্পি গ্রেওয়ালের উদ্দেশ্যে লেখা হয়েছে, ‘আপনি সলমন খানকে ভাই সম্বোধন করেন। এবার আপনাকেই আপনার ‘ভাইকে’ রক্ষা করতে হবে।’ আরও লেখা হয় যে, এই ভুল ধারণায় থাকবেন না যে, দাউদ এসে আপনাকে রক্ষা করবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সিধু মুসেওয়ালার মৃত্যু নিয়ে আপনার নাটকীয় জবাব অদেখা ছিল না।’ পাশাপাশি, এটিকে ট্রেলার হিসেবে নেওয়ার কথা বলা হয়েছে এবং গোটা ছবি শীঘ্রই মুক্তি পাবে সেকথা জানানো হয়েছে। “পৃথিবীর যে কোনও দেশে উড়ে যান, কিন্তু মনে রাখবেন, মৃত্যুর কোনও ভিসার প্রয়োজন নেই। হঠাৎই তা নিমন্ত্রণ ছাড়াই আসে।”

ফের গ্যাংস্টারের হুমকির সম্মুখীন Salman Khan, ভাইজানের নিরাপত্তা নিয়ে বাড়ছে তোড়জোড়
কিছু সময়ে আগেই গ্রেওয়াল জানিয়েছিলেন, তাঁর কানাডার ব্যাঙ্কওভারের বাড়ির বাইরে গুলি চলেছে যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সেই ঘটনার পর গ্রেওয়াল দাবি করেছিলেন, সলমন খান তাঁর বন্ধু নয়। সলমনের সঙ্গে তাঁর মাত্র দুবার দেখা হয়েছে। এদিকে নতুন করে হুমকি আসায় বলিউডের ভাইজানকে সতর্ক করে দিয়েছে মুম্বই পুলিশ।

২০২২ সালে সিধু মুসেওয়ালার হত্যার দায় নিয়েছিল বিষ্ণোই। এরপর সলমন খানকে হুমকি দেওয়া হয়। গত বছর নভেম্বর মাস থেকে, অভিনেতাকে Y প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সলমনকে ব্যক্তিগত অস্ত্র সঙ্গে রাখার লাইসেন্সও দেওয়া হয়েছে। এছাড়া বুলেট প্রুফ গাড়ি কিনেছেন ভাইজান।



