‘ভুল হয়তো আমিই করেছিলাম’, ৫৭ বছরে এসে প্রেম নিয়ে অকপট সলমন

Salman Khan: আমার জীবনে যে সমস্ত নারীরা এসেছিল তারা প্রত্যেকেই ভীষণ ভালো। খারাপ শুধু আমার মধ্যেই ছিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সলমন খান, বলিউড সুপার স্টার। এক কথায় বলিউডের রোমান্স এবং একশন ছবির অন্যতম অভিনেতা। সালমান খানের জীবনে প্রেম এসেছে একাধিকবার। তবে কোন সময়ই সেই প্রেমের পরিণতি পাইনি। তার জীবনে একাধিক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে নানান গল্প আমরা পড়েছি বা শুনেছি। কিন্তু ৫৭ বছর বয়সী এই নায়ক এখনো অবিবাহিতই থেকে গিয়েছেন।

কিন্তু এত সম্পর্ক ভাঙার পিছনে কারণ কি? অবশেষে সেই নিয়ে মুখ খুলেছেন বলিউডের ভাইজান। এক অনুষ্ঠানে করেছেন তার প্রেমিক সত্তা নিয়ে। সেখানে তিনি বলেছেন, ‘আমার জীবনে একাধিক সম্পর্ক ভেঙেছে, তার পুরোটাই আমার ভুল ছিল “। এরপরেই তাকে প্রশ্ন করা হয় এই বয়সে এসে কোথাও গিয়ে আপনার কি খারাপ লাগা কাজ করে? এই প্রশ্নের উত্তরে সলমন জানান, “আমার জীবনে যে সমস্ত নারীরা এসেছিল তারা প্রত্যেকেই ভীষণ ভালো। খারাপ শুধু আমার মধ্যেই ছিল”।

তিনি এই কথাকে ব্যাখ্যা দিতে গিয়ে আরো বলেন, “যখন কোন সম্পর্কে দ্বিতীয় ব্যক্তি ছুড়ে চলে যান তখন দোষ তার। যখন তৃতীয় ব্যক্তি ছেড়ে চলে যান তখনও দোষ তার। যখন চতুর্থ বা পঞ্চম ব্যক্তি চলে যান তখন তিনি বুঝে উঠতে পারেন না আদপে দোষটা কার”।এরপরে সলমন বলে ওঠেন,”অবশেষে কোথাও গিয়ে হয় বোধ হয় কি দোষ ছিল, ভুল হয়তো আমিই করেছিলাম “।

ভাইজানের এই মন্তব্য ভাইরাল হয়ে যায়। তার ফ্যানরা সহমর্মিতা দেখাতে থাকেন। অনেকে আবার বলেন তুমি ঠিক অন্যরা ভুল ছিল। সব মিলিয়ে বলিউড সুপারস্টার এর এই মন্তব্য মিডিয়ায় রীতিমতো ভাইরাল। যদি ও সলমন খান এখন ব্যস্ত ছবি নিয়ে। পাশাপাশি চলছে রিয়েলিটি শো বিগ বস। এই বয়সেও বলিউড সুপারস্টার এখন প্রচুর ব্যস্ত নিজের কাজ নিয়ে। তবে আগামী দিনে তিনি ঘর বাঁধবেন কিনা সে প্রশ্নের উত্তরে অবশ্য কোন মন্তব্য করেননি বলিউডের ভাইজান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত