11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 5:55 পূর্বাহ্ন
17 C
Kolkata

Mia Khalifa: মিয়া খালিফাকে ভারতে আনছেন সলমন! জোর গুঞ্জন বলিউডে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু বছর আগে পর্ন দুনিয়া থেকে বিগ বসে এন্ট্রি নীল ছবির জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি। আর এবার পালা আরেক সুন্দরী মিয়া খালিফার। নতুন খবর অনুযায়ী, ওটিটি বিগ বসের দ্বিতীয় সিজনে এবার বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন মিয়া। রিপোর্ট অনুযায়ী বিগ বস ওটিটি সিজন টুয়ে যোগদানের জন্য মিয়া খালিফার টিমের সঙ্গে যোগাযোগ করে বিগ বসের টিম।

আরও পড়ুন: প্রাক্তন স্ত্রী মজেছে নতুন পুরুষে, সেই শোকে মাত্র একুশের তরুণীকে চুম্বন নওয়াজের!

শোনা যাচ্ছে যে একই সময়ে মিয়া খালিফা ও রাজ কুন্দ্রা দুজনকেই অফার করেছে বিগ বস কর্তৃপক্ষ। যদিও অফিসিয়ালি এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে টিম। তবে এই খবর চাউর হওয়ার পরেই বিগ বসের ফ্যানেদের মধ্যে বাড়ছে উৎসাহ।

মিয়া খালিফাকে ভারতে আনছেন সলমন! জোর গুঞ্জন বলিউডে
মিয়া খালিফাকে ভারতে আনছেন সলমন! জোর গুঞ্জন বলিউডে

তবে আপাতত এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি মিয়া। সংবাদ মাধ্যমে মিয়া জানিয়েছেন, অফার পেয়েছি। কথা চলছে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও মিয়ার এন্ট্রি নিয়ে শোনা গিয়েছিল গুঞ্জন। সেই সময় জল্পনা শোনা মাত্রই তার সত্যতা জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

24 4
মিয়া খালিফাকে ভারতে আনছেন সলমন! জোর গুঞ্জন বলিউডে

২০১৫ সালে এই গুঞ্জনে সরগরম হয়েছিল বলিউড। শোনা গিয়েছিল যে, বিগ বসের তরফ থেকে যোগাযোগও করা হয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু বারংবার এই কথা অস্বীকার করেন। টেলিপর্দার বিগ বসের পর ওটিটির সঞ্চালনাও করছেন সলমন খান।

মিয়া খালিফাকে ভারতে আনছেন সলমন! জোর গুঞ্জন বলিউডে

22 10

এর আগের সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। তবে শুধুই মিয়া খালিফা নন। শোনা যাচ্ছে, অভিনেতা নওয়াজউদ্দিনের প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকিও থাকতে পারেন এই বিগ বসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading