নজরবন্দি ব্যুরোঃ পুর্ন ও আংশিক সময়ের শিক্ষকদের বেতন একই। আংশিক সময়ের শিক্ষক ও পুর্ন সময়ের শিক্ষক পড়ুয়াদের যে শিক্ষা দেন তাতে দুই তরফের শিক্ষকদের সমান পরিশ্রম করতে হয়। তবুও সর্বদাই মাসিক বেতন বেশি লাভ করে পুর্ন সময়ের শিক্ষকরাই।
আরও পড়ুনঃ বেশ কিছু নতুন ট্রেন ফের চালু, বুকিং শুরু।


বেতনের অসম বন্টন নিয়ে আংশিক সময়ের শিক্ষকরা কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন, পুর্ন সময়ের শিক্ষকরা যে বেতন পান সেই একই বেতন তাদেরও দেওয়া হোক। অবশেষে বুধবার কলকাতা হাইকোর্ট রায় দেন, প্যারা টিচার দের পুর্ন সময়ের টিচারদের ন্যায় সমান বেতন হবে।
অর্থাৎ বেসিক পে একই । প্যারা টিচাররা যে বাড়তি বেতন পাবেন তাঁর জন্য রাজ্য সরকারকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ২০১৯ সালে বর্ধমানের দুটি হাইস্কুলের শিক্ষক অনির্বাণ ঘোষ ও বরুণ কুমার ঘোষ সম বেতনের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় শিক্ষকদের আবেদন কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।
পুর্ন ও আংশিক সময়ের শিক্ষকদের বেতন একই।পরবর্তী কালে বিচারপতি সৌমেন ঘোষ ও বিচারপতি সৌগত ভট্টাচার্জ শিক্ষকদের পক্ষেই রায় দেন । আংশিক সময়ের টিচাররাও পুর্ন সময়ের শিক্ষকদের মতোই সমান বেতন থাকবে। আর কোন ভেদাভেদি থাকবে না। যেহেতু পরিশ্রম সব শিক্ষকরাই করেন। সুতরাং বেতনের ফারাক রাখাও উচিত না জানিয়ে দেয় আদালত।









