নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু নতুন ট্রেন ফের চালু। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর শ্রমিক স্পেশাল ট্রেন দিয়ে পুনরায় পরিষেবা চালু করে ভারতীয় রেল। তারপর চালু হয় কিছু কিছু বিশেষ ট্রেন। লকডাউন থেকে আস্তে আস্তে আনলক মোডে ফেরা দেশের জন্য নতুন ট্রেন বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছে রেল।
আর পড়ুনঃ মেট্রো যাত্রীদের জন্য সুখবর, ১৪ তারিখ থেকে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও।
বৃহস্পতিবার থেকে সেই ২০০ টি ট্রেন এর বুকিং চালু করল রেল। যার মধ্যে সাপ্তাহিক শ্রমিক স্পেশাল ছাড়াও রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস থেকে শতাব্দীর মত গুরুত্বপূর্ণ ট্রেন। আইআরসিটিসি র ওয়েবসাইট(htttps/www.irctc.co.in/) বা অ্যাপ থেকেই এই ট্রেনগুলির টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
বর্তমানে রেল ৩০ টি রাজধানী স্পেশাল ও ২০০ টি মেল এক্সপ্রেস চালাচ্ছে রেল।এগুলি ছাড়াও যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন ট্রেন। যার মধ্যে রয়েছে সাপ্তাহিক ও দ্বিসাপ্তাহিক ট্রেন। তবে করোনা কালে এখনই পুরোদমে যাত্রীবাহী ট্রেন চালাতে ইচ্ছুক নয় রেল। আস্তে আস্তে বাড়ানো হবে ট্রেন সংখ্যা।
প্রসঙ্গত গত ১২ ই মে থেকে কিছু স্পেশাল ট্রেন চালু হলেও বন্ধ রয়েছে লোকাল ও দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন। গত ১ তারিখ থেকে চালু হয় ১০০ টি স্পেশাল ট্রেন। এখন করোনা ভয় কাটিয়ে ভারতীয় রেল লোকাল ও যাত্রীবাহী ট্রেন চালু করে আবার কবে পুরোনো ছন্দ ফিরে আসে সেদিকে তাকিয়ে সবাই।



