নজরবন্দি ব্যুরোঃ নির্ধারিত সূচি মেনেই আজ উপনির্বাচন শুরু হয়েছে আসানসোল ও বালিগঞ্জে। তবে অন্যান্য কেন্দ্র গুলিতে ভোট শুরু হওয়ার ঘণ্টাখানেক অতিক্রম হয়ে গেলেও, এখনও ভোট শুরু করা যায়নি বালিগঞ্জের পার্ক লেনের ৬৩ নম্বর বুথে। অনেকের অভিযোগ সকাল থেকেই নাকি খারাপ রয়েছে এখানকার ভিভিপ্যাট। তাই সকাল থেকেই অন্যত্র ভোট গ্রহন শুরু হয়ে গেলেও এখানে এখনো করা যায়নি মক পোলিং।
আরও পড়ুনঃ কেমন যাবে আজকের দিন, দেখেনিন মঙ্গলবারের রাশিফল
সেই নিয়েই ক্ষোভ উগড়ে দেন সেখানকার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তিনি বলেন, ” সকাল থেকেই খারাপ ভিভিপ্যাট। বাধ্য হয়ে ভোটাররা ফিরে যাচ্ছেন। এই নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। প্রায় দেড়ঘণ্টা ধরে মেশিন বন্ধ হয়ে পড়ে রয়েছে। কমিশন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।”
এছাড়াও কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, “এতটা সময় ধরে মেশিন চলছে না। ভোট আটকে রয়েছে অথচ কমিশনের কোনও ভ্রুক্ষেপ নেই। এই রমজানের সময় মানুষ কষ্ট করে ভোট দিতে আসছেন। কিন্তু রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। যারফলে অনেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। জানিনা তারা আর আসবেন কিনা। এসব মেনে নেওয়া যায়না।”
সকাল থেকেই খারাপ ভিভিপ্যাট, কমিশনে অভিযোগ দায়ের সায়রার

তবে গোটা বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন কমিশনে জানানো হয়েছে। এমনটাই শোনা গিয়েছে সেখানকার প্রিসাইডিং অফিসারের তরফ থেকে। তবে শেষপর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয় কমিশনের তরফে সেদিকেই নজর রাখছেন সায়রা।




