কুন্তলের নাম জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ সৌমিত্রর, আইনি নোটিস পাঠালেন সায়নী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানকে আইনি নোটিস পাঠালেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সৌমিত্র প্রকাশ্যে ক্ষমা না চাইলে তিনি পরবর্তী আইনি পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সায়নী।

আরও পড়ুনঃ বারাসাত আদালতে জয়ী বাম-কংগ্রেস জোট, উপনির্বাচনের আগে বাড়ছে উত্তেজনা

31

জানিয়েছেন, মানহানির মামলা দায়ের করবেন তিনি। সৌমিত্র অবশ্য ক্ষমা চাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, দরকারে তিনিও আইনের আশ্রয় নেবেন। নিজের মন্তব্যেও অটল বিজেপি সাংসদ।গত জানুয়ারি মাসে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। প্রায় রাতভর জেরা ও তল্লাশির পর কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়।

28

যুব তৃণমূল নেতার গ্রেপ্তারি যে বিরোধী শিবিরে অক্সিজেন জুগিয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তারপর থেকে বিজেপি বারবার কুন্তলের গ্রেপ্তারিকে হাতিয়ার করে কিছু না কিছু টিপ্পনি লেগেই রয়েছে। সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, সায়নী ঘোষ এবং কুন্তল ঘোষ শুধুমাত্র রাজনৈতিক সহকর্মীই নন।

কুন্তলের নাম জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ সৌমিত্রর, আইনি নোটিস পাঠালেন সায়নী

কুন্তলের নাম জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ সৌমিত্রর, আইনি নোটিস পাঠালেন সায়নী
কুন্তলের নাম জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ সৌমিত্রর, আইনি নোটিস পাঠালেন সায়নী

তাঁদের দু’জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। তাঁর দাবির সত্যতা রয়েছে কিনা, তদন্ত করলে সেই তথ্য সামনে আসবে বলেও দাবি করেন সৌমিত্র। এর আগে বিজেপি নেতানেত্রীরা কুন্তল ও সায়নীর একই মঞ্চে থাকা ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শুধু তাই নয় বিজেপির দাবি, সায়নী ও কুন্তলের সম্পর্ক থাকায় হুগলির যুব তৃণমূল নেতার বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নিচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন