নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ থেকে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ২০২১ সালে প্রথমবার ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয়বার ফাইনালে উঠে ভারত কি পারবে বিশ্বের সেরা টেস্ট দলের স্বীকৃতি অর্জন করতে?
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, জানুন সম্ভাব্য একাদশ


আর এই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রধান ভূমিকা ওভালের পিচের।পিস প্রস্তুতকারক জানিয়ে দিয়েছেন পিছে বাউন্স থাকবে। কিন্তু শচীন টেন্ডুলকার তাঁর অভিজ্ঞতা থেকে জানিয়ে দিলেন সাহায্য পাবে ওভালে ফলে ভারতীয় দলের পক্ষে ফাইনাল জেতার আদর্শ হয়ে উঠতে পারে এই মাঠ।

মাস্টারব্লাস্টার তার নিজস্ব ওয়েবসাইটে বলেছেন, ভারতীয় দলের খুশি হওয়া উচিত যে ওরা ওভালে ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে। এখানকার পিচের চরিত্র এমন যে খেলা যত এগোবে ততই সাহায্য পাবে স্পিনাররা। ম্যাচে পার্থক্য গরতে পারে স্পিনাররাই। শচীন আরো বলেন, বল ঘোরার জন্য সব সময় কিন্তু ঘূর্ণি প্রিচের প্রয়োজন হয়না।



পিচের বাউন্সের ও প্রয়োজন। বলের পালিশটা ঠিকমত রাখলে বল পিচে পড়ার আগেই হাওয়ায় বাঁক খায। আর বল পিচে পড়ে বল ঘোড়ার আগে উল্টোদিকে বাঁক খাই। ইংল্যান্ডের যা সাধারণত দেখা যায়। ভারতীয় স্পিনাররা ঠিক ভাবে বল ঘরাতে পারলে কিন্তু এই ম্যাচে ভারতীয়রাই এগিয়ে থাকবে।
যদিও শচীনের ভিন্নমত পোষণ করেছেন প্রাক্তন ক্রিকেটার রিকি পনিয়রা। তাঁর দাবি চ্যাম্পিয়নশিপের দাবিদার অস্ট্রেলিয়া। তিনি বলেন, ভারতীয় দলে বেশ কিছু প্রশ্নের জায়গার রয়ে গিয়েছে। দল নিয়ে চাপে নেই অস্ট্রেলিয়া।
বিশ্ব টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই, এগিয়ে কারা? নিজের মত জানালেন সচিন

পরিবেশক অস্ট্রেলিয়াকে সাহায্য করবে। কে জিতবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ? বিশেষজ্ঞরা নানা ধরনের কথা বললেও আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই মহারন। দুই দেশের ক্রিকেট ফ্যানরা তাই অধীর আগ্রহে তাকিয়ে থাকবে আগামী পাঁচ দিন টিভির পর্দায়।







