খামেনেইকে হত্যার ইঙ্গিতে ঘনীভূত আন্তর্জাতিক সংকট, রাশিয়ার কড়া বার্তা আমেরিকাকে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার পরিকল্পনা ঘিরে উত্তেজনা তুঙ্গে। পুতিন মুখ খুললেন, রাশিয়ার হুঁশিয়ারি আমেরিকাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

খামেনেইকে হত্যা করলেই সংঘাত শেষ? বিতর্কে ঘৃতাহুতি নেতানিয়াহুর মন্তব্যে

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন, “আয়াতোল্লা আলি খামেনেইকে (Ayatollah Ali Khamenei) হত্যা করলেই চলমান ইরান-ইজ়রায়েল সংঘাতের অবসান ঘটবে।” এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে বিস্ফোরণ ঘটায়। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেন, “আমেরিকা জানে খামেনেই কোথায় লুকিয়ে রয়েছেন” এবং ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানান।

খামেনেইকে হত্যা পরিকল্পনা? রুশ প্রতিক্রিয়ায় জল্পনা তুঙ্গে
এই পরিস্থিতিতে ইজ়রায়েল আমেরিকার সহযোগিতায় খামেনেইকে হত্যার পরিকল্পনা করছে— এমন আশঙ্কা ছড়িয়েছে বিশ্বজুড়ে। সেই প্রেক্ষিতেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)

Shamim Ahamed Ads

খামেনেইকে হত্যার ইঙ্গিতে ঘনীভূত আন্তর্জাতিক সংকট, রাশিয়ার কড়া বার্তা আমেরিকাকে

খামেনেইকে হত্যার ইঙ্গিতে ঘনীভূত আন্তর্জাতিক সংকট, রাশিয়ার কড়া বার্তা আমেরিকাকে
খামেনেইকে হত্যার ইঙ্গিতে ঘনীভূত আন্তর্জাতিক সংকট, রাশিয়ার কড়া বার্তা আমেরিকাকে

প্রথমে তিনি এই বিষয়ে মুখ খুলতে নারাজ হলেও পরে বলেন, “আমি শুনেছি এমন কিছু পরিকল্পনার কথা, কিন্তু এ নিয়ে প্রকাশ্যে আলোচনায় রাজি নই।’’ তিনি পরোক্ষভাবে ইরানের রাজনৈতিক নেতৃত্বের ঐক্যের কথা তুলে ধরে খামেনেইয়ের পাশে থাকার ইঙ্গিত দেন।

ভারসাম্যের বার্তা দিলেন পুতিন
পুতিন বলেন, “ইরানের শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি চালানোর অধিকার রয়েছে। তবে ইজ়রায়েলেরও নিঃশর্ত নিরাপত্তা প্রাপ্য।’’ তিনি দুই পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানান।

ট্রাম্প-পুতিন ফোনালাপ ও যুক্তরাষ্ট্রের অবস্থান
ট্রাম্প দাবি করেছেন, ১৭ জুন পুতিন তাঁকে ফোন করে ইরান-ইজ়রায়েল সংঘাতে মধ্যস্থতা করার অনুরোধ করেন। তবে ট্রাম্প সেই অনুরোধ খারিজ করে বলেন,
“তুমি বরং ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাবো।”

এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যমে দাবি উঠেছে যে, আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িয়ে পড়তে পারে।

রাশিয়ার হুঁশিয়ারি: “পশ্চিম এশিয়ার স্থিতি নষ্ট হবে”
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র‌্যাবকভ জানিয়েছেন, “আমরা আমেরিকাকে সতর্ক করতে চাই। যদি তারা ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয়, তবে গোটা মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়াবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত