শুরু হল রোজভ্যালির টাকা ফেরত প্রক্রিয়া, কীভাবে করবেন আবেদন?

রোজভ্যালির যে সব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল, সেগুলি বিক্রি করেই প্রায় ৬০ লক্ষ আমানতকারীদের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘অতি লোভে তাঁতি নষ্ট’। বাংলার এই প্রাচীন প্রবাদ যেন অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল যখন ২০১৩ সালে সারদা-রোজভ্যালি দুর্নীতি যখন সামনে এসেছিল। অনেকেই খুইয়েছিলেন তাদের শেষ সম্বল। অধিক লাভে আশায় যারা এই চিটফান্ডের ফাঁদে পা দিয়েছিলেন। তারা অনেকে সর্বস্ব খুইয়ে আত্মহত্যার পথ বেছে নেন। রাজ্য জুড়ে সাধারণ মানুষের হাহাকার পরে যায়।

শুরু হল রোজভ্যালির টাকা ফেরত প্রক্রিয়া, কীভাবে করবেন আবেদন?

আরও পড়ুন : ২১ দিনের অনশন শেষ করলেন বাস্তবজীবনের ‘র‍্যাঞ্চো’, লাদাখের পৃথক রাজ্যের আলোড়ন অব্যাহত

এবার একযুগ পরে সেই প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হল। প্রতারিতদের টাকা ফেরত পাইয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। এবার সেই কমিশনের তত্ত্বাবধানে ২০২৪ এর গোঁড়ার দিকে শুরু হয়ে যায় প্রক্রিয়া। এবার হাইকোর্টের নির্দেশে খোলা হল ওয়েবসাইট। প্রতারিতদের উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে আবেদন জানাতে হবে।

শুরু হল রোজভ্যালির টাকা ফেরত প্রক্রিয়া, কীভাবে করবেন আবেদন?
শুরু হল রোজভ্যালির টাকা ফেরত প্রক্রিয়া, কীভাবে করবেন আবেদন?

শুরু হল রোজভ্যালির টাকা ফেরত প্রক্রিয়া, কীভাবে করবেন আবেদন?

ওয়েবসাইটটি হল http://www.rosevalleyadc.com সেখানেই নাম নথিভুক্ত করতে হবে আমানতকারীদের। এই ওয়েবসাইটে ক্লিক করার পর ‘continue’তে ক্লিক করতে হবে। এরপর ‘ইনভেস্টার্স’ ও ‘আপলোড সার্টিফিকেট’ এই দুটো বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে। জানা গিয়েছে, রোজভ্যালির যে সব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল, সেগুলি বিক্রি করেই প্রায় ৬০ লক্ষ আমানতকারীদের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন