বান্ধবী জর্জিনার সঙ্গে আইনি চুক্তি করলেন রোনাল্ডো! বিচ্ছেদের জল্পনা ফুটবল মহলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিজের বিপুল সম্পত্তি বাঁচাতে আইনি পদক্ষেপ নিলেন পর্তুগিজ মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বান্ধবী জর্জিনার সঙ্গে সেই ২০১৬ সাল থেকে সম্পর্ক পর্তুগিজ মহানায়কের। বিয়ে এখনও হয়নি তাঁদের। খুব শীঘ্রই হয়তো বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা।

আরও পড়ুন: ফের রেকর্ড রোনাল্ডোর, দেশের হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন CR7

কিন্তু রোনাল্ডোর আইনি পদক্ষেপের পরে জল্পনা ফের শুরু হয়েছে, তাহলে কি বিচ্ছেদ আসন্ন? জল্পনা শুরু হয়ে গিয়েছে রোনাল্ডো ও তাঁর বান্ধবীকে নিয়ে। তাঁদের সম্পর্ক নিয়ে। রোনাল্ডো ও বান্ধবী জর্জিনার মধ্যে একটি আইনি চুক্তি হয়েছে সম্প্রতি।

22 14

যদি ভবিষ্যতে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়, তাহলে এই চুক্তির মাধ্যমে রোনাল্ডো তাঁর বিপুল সম্পত্তি বাঁচাতে পারবেন বান্ধবী জর্জিনার হাত থেকে। যদিও এই চুক্তিতে বান্ধবী জর্জিনার ভবিষ্যৎও সুরক্ষিত থাকবে।

24 8
বান্ধবী জর্জিনার সঙ্গে আইনি চুক্তি করলেন রোনাল্ডো! বিচ্ছেদের জল্পনা ফুটবল মহলে

কিন্তু দু’জনের বিচ্ছেদ ঘটলে আরও বেশি অর্থ রোনাল্ডোর কাছ থেকে পাবেন জর্জিনা। আর এই চুক্তি বাড়িয়ে দিয়েছে জর্জিনা ও রোনাল্ডোর সম্পর্ক নিয়ে জল্পনা। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তিতে বলা আছে জর্জিনা সারা জীবন প্রতি মাসে প্রায় ৯০ লক্ষ টাকা পাবেন।

বান্ধবী জর্জিনার সঙ্গে আইনি চুক্তি করলেন রোনাল্ডো! বিচ্ছেদের জল্পনা ফুটবল মহলে

25 7

রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদ হলে এই অর্থের পরিমাণ আরও বাড়বে। সেই সঙ্গে জর্জিনা পাবেন লা ফিঙ্কা বাড়িটি। এই বাড়িটিই দেখানো হয়েছিল নেটফ্লিক্সের ‘আই অ্যাম জর্জিনা’ অনুষ্ঠানে। এই সবের মধ্যেই রোনাল্ডো বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসাবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন। সেই ম্যাচে গোলও করেন তিনি। সঙ্গে করলেন নতুন রেকর্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত