ফের রেকর্ড রোনাল্ডোর, দেশের হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন CR7

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইউরো কাপের মূল পর্বে পর্তুগাল। যে ম্যাচ জিতে যোগ্যতা অর্জন করল তারা, সেই ম্যাচটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে মাইলফলক হয়ে রইল। রেকর্ড গড়া তাঁর কাছে রোজকার ঘটনা। সেই রোনাল্ডো বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসাবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন।

আরও পড়ুন: আজ পাকিস্তানের মুখোমুখি সুনীলরা, আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ভারতীয় শিবির

গোলও করলেন সেই ম্যাচে। ম্যাচের বল গড়ানোর আগে রোনাল্ডোর হাতে ফুলের স্তবক এবং শংসাপত্র দেওয়া হল। তবে গোলের জন্য পর্তুগাল এবং রোনাল্ডোকে অপেক্ষা করে থাকতে হল ৮৯ মিনিট পর্যন্ত।

16 11

৮৯ মিনিটে এল কাঙ্খিত সেই গোল। দেশের হয়ে ১২৩ নম্বর গোল করলেন সিআর সেভেন। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর রোনাল্ডো বলেন, ‘এটা এমন একটা মুহূর্ত যেটা আমি আগে কল্পনাও করিনি।

18 10

দেশের হয়ে ২০০টা ম্যাচে প্রতিনিধিত্ব করা দারুণ ব্যাপার। আমার জন্য এটা একটা অবিশ্বাস্য প্রাপ্তি। গিনেস বিশ্ব রেকর্ডে জায়গা পাওয়াটাও অসাধারণ। জয়সূচক গোল করতে পারায় এই ম্যাচটা আরও বিশেষ হয়েছে।

ফের রেকর্ড রোনাল্ডোর, দেশের হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন CR7

17 12

তাই আমি স্টেডিয়ামে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকে যেভাবে আমাকে ও পর্তুগাল জাতীয় দলকে সমর্থন করেছে তাতে আমরা ভীষণ আপ্লুত। এমন একটা বিশেষ দিন স্মরণীয় করে রাখায় আইসল্যান্ডের সকলকে ধন্যবাদ জানাই’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত