কৃষক বিদ্রোহে অশান্ত রোহতক, স্টেডিয়ামকে জেল বানাতে আর্জি পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : কৃষক বিদ্রোহে অশান্ত রোহতক, সময় যত এগোচ্ছে অশান্ত হচ্ছে কৃষক বিদ্রোহ। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে ‘দিল্লি চলো’ কর্মসূচী। আন্দোলন ক্রমশই কঠিন হয়ে পড়ছে। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। ইতিমধ্যেই পুলিশি বাধা পেরিয়ে তাঁরা ব্যারিকেড ভাঙতে ভাঙতে দিল্লির উদ্দেশ্যে এগোচ্ছেন।

আরও পড়ুনঃ হাড়হিম ঠান্ডায় জল কামানের বাধা পেরিয়ে দিল্লির উদ্দেশ্যে কৃষকের লালফৌজ।

আর এই বিদ্রোহের মাঝেই শুক্রবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক কৃষকের। যা নিয়ে এই মুহূর্তে অশান্ত রোহতক। অন্যদিকে কৃষকদের সমর্থণ জানাতে পানিপথে পৌঁছেছেন, কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। এমনকি টুইটে এদিন মোদি সরকারের বিরুদ্ধেও৷ ক্ষোভ উগরে দেন তিনি।

এরপাশাপাশি কৃষকদের আটকাটে দিল্লির সমস্ত সীমান্ত আটকে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এছাড়াও দিল্লি পুলিশের তরফে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দিল্লির নয়টি স্টেডিয়ামকে কারাগারে পরিনত করার জন্য আবেদন করা হয়েছে। যদিও প্রশাসনের তরফে এবিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। যদিও কৃষকদের তরফে জানানো হয় তাদের কেউ আটকাতে পারবে না।

কৃষক বিদ্রোহে অশান্ত রোহতক, সংযুক্ত কিষাণ মোর্চা এবং অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির তরফে জানানো হয় প্রায় ৫০ হাজারেরও বেশি কৃষক দিল্লি পৌঁছবেন। সংখ্যা আরও বাড়তে পারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা গাড়ি, ট্র্যাক্টর, লরি, জিপ বিভিন্ন যানবাহনের মাধ্যমে ইতিমধ্যেই রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত