সুশান্তকে মাদক দিতেন রিয়াই! চাঞ্চল্যকর অভিযোগ এনসিবি-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের এনসিবি-র নজরে রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত একটি মাদক মামলায় অভিনেত্রী তথা প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামে চার্জশিট জমা দিল এনসিবি।

আরও পড়ুনঃ বুকে সাঁটানো স্ত্রী ও তার দুই প্রেমিকের ছবি, গাছে ঝুলছে স্বামীর নিথর দেহ

- Advertisement -

শুধু রিয়া চক্রবর্তীই নয়, এই চার্জশিটে আরও ৩৪ জনের নাম রয়েছে। চার্জশিটে স্পষ্ট অভিযোগ করা হয়েছে, ভাই শৌভিক এবং অন্যান্য কয়েকজন সহকর্মীর থেকে পাওয়া গাঁজা সুশান্তকে দিতেন রিয়া৷ এনসিবি-র অভিযোগ,

7 8

কোনও বৈধ লাইসেন্স ছাড়াই এই অভিযুক্তরা বলিউড সহ সমাজের বিত্তশালীদের মধ্যে ড্রাগ সরবরাহ করতেন৷ ২০২০ সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। অভিযোগ সুশান্তের বন্ধু সিদ্ধার্থের মাধ্যমেই ২০১৮ সাল থেকে মাদক নেওয়া শুরু করেন সুশান্ত।

8 9

- Advertisement -

এনসিবি তদন্তে সিদ্ধার্থকেই সুশান্তের চরম মাদকাশক্তির জন্য দায়ী করেছে। এছাড়াও এনসিবি-র চার্জশিটে সুশান্তের দুই কর্মীর নামও রয়েছে। এঁদের সবার মাধ্যমেই মাদক পৌঁছে যেত সুশান্তের কাছে।

সুশান্তকে মাদক দিতেন রিয়াই! চাঞ্চল্যকর অভিযোগ এনসিবি-র

9 8

জানা গিয়েছে, এনসিবি-র চার্জশিটে ১০ নম্বরে নাম রয়েছে রিয়া চক্রবর্তীর। পাশাপাশি অভিযোগ, স্যামুয়েল মিরিন্ডা, দীপেশ সাওয়ান্ত সহ বেশ কয়েকজনের থেকে গাঁজা পেতেন রিয়া৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর