Ritabhari Chakraborty: রক্তাক্ত ঋতাভরী! বিদেশে শুটিং করতে দিয়ে গুরুতর চোট পেলেন অভিনেত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মুক্তি পেয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ছবি ‘ফাটাফাটি’ সিনেমা। যা বক্সঅফিসে দারুন সাফল্যমণ্ডিত হয়েছে। তার প্রচার সেরেই বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। মার্কিনে গেছিলেন প্রধানত শুটিংয়ের উদ্দেশ্যেই। সেখানে গিয়েই চোট পেলেন অভিনেত্রী?

আরও পড়ুনঃ চন্দ্রাভিযানের তোড়জোড় একেবারে শেষ পর্বে, জুলাইয়েই রওনা দেবে চন্দ্রযান-৩?

নিজেই শেয়ার করেছেন সেই ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে ঋতাভরীর কপাল ফেটে গেছে। এবং ফাটা জায়গা দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। তবে বাস্তবে একেবারে সুস্থ রয়েছেন অভিনেত্রী। আসলে পরিচালক মৈনাক ভৌমিকের ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। আর এই কপাল ফাটাটা সেই ছবিরই কোন দৃশ্য।

285497089 560886868923021 2123630787522273301 n

 

মার্কিনের আগেও এই ছবির কাজের জন্য আগের এক মাস লন্ডনে ছিলেন অভিনেত্রী। এই ছবির গুরুভাগ অংশের দায়িত্ব নাকি অভিনেত্রীর কাঁধেই রয়েছে। সেই জন্য এই মুহূর্তে ভীষণ ব্যাস্ততায় দিন কাটছে তার।

রক্তাক্ত ঋতাভরী! কপালে চোট পেলেন 

283429543 4621120204655880 7232234013693198328 n

এই নতুন ছবির শুটিংয়ের কাজ এই মুহূর্তে চলছে। ছবিটির নাম ‘গৃহস্থ’। এই ছবিতে ঋতাভরীর পাশাপাশি রয়েছেন আরিয়ান ভৌমিক, অনুষা বিশ্বনাথন। সম্প্রতি সেই শুটিংয়ের দৃশ্যের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন “মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’ ছবির শুটিং শেষ হল। এই সিনেমার শুটিং করতে গিয়ে মৈনাকদা এবং গোটা টিমের থেকে আমি যে ভালবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার চরিত্রটা ভীষণই চ্যালেঞ্জিং। আর গোটা ছবির দায়িত্ব আমার কাঁধে। সকলে মিলে যে কাজটা আমরা করেছি, সেটা নিয়ে আমি গর্বিত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত