নজরবন্দি ব্যুরোঃ কনুইয়ে চোট ঋষভের, কবে ময়দানে নামবেন ঋষভ পন্থে? কনুইতে চোট লাগার কারণে আপাতত চিকিৎসাধীন রয়েছেন ভারতের উইকেটকিপার ঋষভ পন্থে। উল্লেখ্য, সিডনিতে ম্যাচের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বল এসে লাগে ঋষভের কনুইয়ে। সাথে সাথে ফুলে যায় তাঁর হাত। চোট নিয়েই তিনি ব্যাট করেন। কিন্তু বেশীক্ষণ তিনি খেলতে পারেননি।
আরও পড়ুনঃ মর্মান্তিক! মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু ১০ সদ্যোজাত শিশুর


কনুইয়ে চোট ঋষভের, এর পরই ভারতের ফিল্ডিংয়ের সময়ে মাঠে দেখা যায় উইকেটিকিপার ঋদ্ধিমান সাহাকে। বিসিসিআই সূত্রে জানা গেছে, কনুইয়ে চোট লাগার কারণে ঋষভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান করা হবে। ফলে ভারতীয় দলের ইনিংস ২৪৪ রানে শেষ হয়ে যায়। ঋষভ পন্থের জায়গায় মাঠে নেমেছেন ঋদ্ধিমান সাহা।
ঋদ্ধিমান উইকেটকিপিং করতে পারবেন। কিন্তু ব্যাট করতে পারবেন না। তাই দ্বিতীয় ইনিংসের আগে ঋষভ সুস্থ হয়ে না উঠলে তাঁকে ছাড়াই অর্থাৎ একজন ব্যাটসম্যান কম নিয়েই মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেট টিমকে। পাশাপাশি ব্যাটিংয়ের সময়ে হাতে চোট লাগে রবীন্দ্র জাদেজার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৩৮ রান করেছিল। ভারতের থেকে ৯৪ রানের লিড নেয় অস্ট্রেলিয়া ।







