৫৫ লক্ষ থেকে ১৩ কোটি, স্বপ্নের সফরে রিঙ্কু

হামারি প্রেম কাহানি তো অভি ব্যস শুরু হুই হে। পিকচার অভি বাকি হে মেরে দোস্তো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন রিঙ্কু সিংহ। তাঁর দাম ছিল ৫৫ লক্ষ টাকা। আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা রিঙ্কুর কাছে সেটাই ছিল বিরাট পাওয়া। এ বারের নিলামের আগে তাঁকে রেখে দিল কেকেআর। সেই সঙ্গে তাঁর দাম বেড়ে হল ১৩ কোটি টাকা। ঘোষণার পরেই রিঙ্কু লিখলেন, “পিকচার অভি বাকি হে।” আসন্ন মরশুমে তাঁর বেতন ১৩ কোটি টাকা।

খুব বেশিদিনের কথা নয়, রিঙ্কু সিংহকে অনেকেই দলে নেওয়ায় কেকেআর ম্যানেজমেন্ট প্রশ্ন করেছিল। কিন্তু তাঁর প্রতি নাইট ম্যানেজমেন্ট আস্থা দেখিয়ে যে কোনও ভুল করেনি, তা কিন্তু ব্যাট হাতেই প্রমাণ করে দিয়েছেন রিঙ্কু। তাঁর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জেতানোটা তো এখন রূপকথার অংশ। আইপিএলে রিঙ্কুর সফরটাও কিন্তু স্বপ্নের মতোই। গত মরশুমেই যেখানে তাঁর বেতন ছিল মাত্র ৫৫ লক্ষ, সেখানে পরের মরশুমে তিনি ১৩ কোটি টাকা পাবেন

। মাত্র এক বছরের ব্যবধানে ২২৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে তরুণ তুর্কির বেতন। উপরন্তু, নাইটদের হয়ে সব ম্যাচে মাঠে নামলে তাঁর সামনে আরও বাড়তি এক কোটি টাকা পাওয়ার সুযোগ তো রয়েইছে। বৃহস্পতিবার সমাজমাধ্যমে রিঙ্কু নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে কেকেআরের হেলমেট এবং জার্সিতে দেখা যাচ্ছে।

যে ভিডিয়ো পোস্ট করে রিঙ্কু লিখেছেন, “হামারি প্রেম কাহানি তো অভি ব্যস শুরু হুই হে। পিকচার অভি বাকি হে মেরে দোস্তো।” রিঙ্কু কেকেআরের হয়ে ইতিমধ্যেই ৪৬ ম্যাচে প্রায় ৯০০ মতো রান করে ফেলেছেন। চারটি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন আলিগড়জাত এই ক্রিকেটার। আসন্ন মরশুমেও কেকেআর কিন্তু রিঙ্কুর থেকে এহেন পারফরম্যান্সের আশাতেই থাকবে। রিঙ্কু বাদে কেকেআর বরুণ চক্রবর্তী, রাসেল ও সুনীল নারিনকে ১২ কোটি টাকা করে রিটেন করেছে। হর্ষিত রানা ও রমনদীপ সিংহ চার কোটি টাকার বিনিময়ে রয়েছেন দলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর