নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি গুগল পে ও রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে ট্যুইটারে শুরু হয় ট্রেন্ডিং। যেখানে #GPayBannedByRBI নামে ট্রেন্ডিং শুরু হয়। যেখানে ট্রেন্ডিংয়ের সঙ্গে একটি রিপোর্টি প্রকাশ করা হয়। সেই রিপোর্টে বলা হয়, গুগলের কাছে পেমেন্ট সিস্টেম অপারেটর নেই।
আরও পড়ুনঃ 5G পরিষেবায় ব্যাহত হবে বিমান চলাচল, জানালো ভারত-মার্কিন উড়ান সংস্থাগুলি
এই টুইট ট্রেন্ড হতেই এই প্রসঙ্গে মুখ খুললেন পেমেন্ট সিস্টেম অপারেটর বা NPCI । সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় গুগল পে কে নিষিদ্ধ করার কোন রকম ফরমান জারি করেনি আর বি আই (RBI)। এটি নিতান্তই একটি ‘ভুয়া’ খবর। এ খবরের কোন সত্যতা নেই।
গুগোল পে লেনদেনের জন্য সুরক্ষিত। আর বি আই এর গাইডলাইন মেনে এই কোম্পানি তাদের কাজ করে থাকেন। এই সংস্থা আরো জানায়, দেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে NPCI। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI তৈরি হয়েছে।
গুগল পে-কে নিষিদ্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক ? আসল সত্য কি? জানুন
লেনদেনের ক্ষেত্রে এই UPI ইন্টারফেস ব্যবহার করে গুগল পে, ফোন পে ছাড়াও পেটিএম-এর মতো অ্যাপগুলি। গুগল পে নিষিদ্ধ খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলে NPCI। তারা জানিয়ে দেয়, ভারতে গুগল পে-কে ব্যান করা হয়নি।



