রাজ্যের অস্থায়ী ও ঠিকা কর্মীদের শীঘ্রই সংরক্ষণ (Reservation) ব্যাবস্থা কার্যকর করার দাবি শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার বিধানসভায় এমনটাই দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে এই তফসিলি জাতি উপজাতির ক্ষেত্রে শ্রেণী বিন্যাসের মাধ্যমে সংরক্ষণে রায় ডান করা হয়েছে। এদিন বিরোধী দলনেতা সেই সংরক্ষণের ভিত্তি করেই দাবি করেছেন,রাজ্যের সমস্ত সরকারি ক্ষেত্রে অস্থায়ী, ঠিকা, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রেও সংবিধান মেনে তফসিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণি, শারীরিক ভাবে অক্ষমদের জন্য আসন সংরক্ষণ করা হোক।
সম্প্রতি রাজ্যে পঞ্চায়েতে অস্থায়ী পদে ৬,৬০০ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পঞ্চায়েত দফতর। এই নিয়োগ জেলা সিলেকশন কমিটি করে নিয়োগ করা হবে। বিশেষ করে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী মোট শূন্যপদের মধ্যে কত সংখ্যক আসন সংরক্ষিত (Reservation) রাখা হবে তা ১০০ পয়েন্ট রস্টার-এ লেখা থাকে। কিন্রু এজখানেই শুভেন্দু অধিকারীর অভিযোগ, সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে এই রোস্টার মেনে হয়নি। এই রোস্টার হল প্রতি ১০০ শূন্যপদে কোন শ্রেণির জন্য কত অনুপাতে আসন সংরক্ষিত থাকবে তার একটি তালিকা। কিন্তু সদ্য পঞ্চায়েত দফতরে ৬,৬০০ কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে এই রোস্টার হিসেবের কথা বলা হয়নি।
তাই বিধানসভার এদিন বিদধি দলনেতা জোর গলায় দাবি করেন, রাজ্য সরকারের অস্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রেও এই ১০০ পয়েন্ট রোস্টার নিয়ম মেনে সংরক্ষণ (Reservation) কার্যকর করা হয়। রাজ্যে তফসিলি শ্রেনীর সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার উদ্ভব হয়েছে। তাই এই পরিস্থিতে রাজ্যে সমস্ত সরকারি অস্থায়ী, ঠিকা এবং চুক্তিভিত্তিক পদে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মেনে নিয়োগ প্রক্রিয়া করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী।



