কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় জ্যোতিপ্রিয়, উদয়ন, সুফিয়ানরা! হাইকোর্টে রিপোর্ট কমিশনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার কমিশন মুখবন্ধ খামে ৫০০ পাতার এই রিপোর্ট জমা করা হয়। সবার চোখ ছিল সেই রিপোর্টের দিকে। নবান্নের অনুরোধে সেই রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ্যে আনা হয়। আর রিপোর্টের খাম খুলতেই বেরিয়ে এসেছে নজিরবিহীন তথ্য। কমিশনের রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক সহ নাম রয়েছে প্রায় ২০ জন হেভিওয়েট তৃণমূল নেতার।

আরও পড়ুনঃ শুভেন্দু চেয়েছিলেন দলত্যাগ বিরোধী আইন আসুক, চিঠি গেল শিশিরের কাছে

রাজ্য সরকার কে তুলোধনা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় জ্যোতিপ্রিয়, উদয়ন, সুফিয়ান সহ রয়েছেন আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা। ‘কুখ্যাত দুষ্কৃতী’ হিসেবে উল্লেখ করা হয়েছে পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহা, খোকন দাসকেও। পাশাপাশি, খুন, ধর্ষণ, অত্যাচার-সহ প্রতিটি ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করে মামলা বাইরের রাজ্যে পাঠাতে সওয়াল করা হয়েছে কমিশনের তরফে।

কমিশন রিপোর্টে বলেছে, রবীন্দ্রনাথের মাটিতে হাজার হাজার মানুষের উপর নৃশংস অত্যাচার, খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। শাসক দলের দুষ্কৃতীদের আতঙ্কে বহু মানুষ এখনও ঘর ছাড়া। যৌন অপরাধের শিকার হয়েছে বহু মানুষ, কিন্তু তাঁরা মুখ খুলতে পারছেন না ভয়ে। হিংসার ঘটনায় পুলিশ সরাসরি ভাবে যুক্ত না থাকলেও তাদের গাফিলতিতে অনেক ঘটনা ঘটেছে!

কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক, কি বলছেন তিনি? 

যদিও এই রিপোর্ট কে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তৃণমূলের।  নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ‘’উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই নামগুলি ইচ্ছাকৃত ভাবে দেওয়া হয়েছে।’ দিনহাতার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর কথায়,  ‘আমিও আক্রান্ত হয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে তারা(জাতীয় মানবাধিকার কমিশন) আসেনি। জোতিপ্রিয় মল্লিক বলেন, ‘আমার নামে FIR ছেড়ে দিন, যদি পশ্চিমবঙ্গের কোন থানায় একটা জিডি পান তাহলে তাঁকে আমি পুরস্কৃত করব।’

কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় জ্যোতিপ্রিয়, উদয়ন, সুফিয়ানরা! হাইকোর্টে রিপোর্ট কমিশনের।
কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় জ্যোতিপ্রিয়, উদয়ন, সুফিয়ানরা! হাইকোর্টে রিপোর্ট কমিশনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন