নাবালিকাকে লাগাতার ধর্ষণ গৃহ শিক্ষকের, অভিযুক্ত পুলিশের জালে

নাবালিকাকে লাগাতার ধর্ষণ গৃহ শিক্ষকের, অভিযুক্ত পুলিশের জালে। ঘটনার কথা পুলিশকে জানালে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজিকর ঘটনার পরেও একের পর এক নারী নির্যাতনের ঘটনায় জর্জরিত হয়ে উঠেছে রাজ্য থেকে দেশ। ধর্ষণ খুন যেন এক দৈনিক ঘটনায় পরিণত হয়েছে দেশে। এবার এক নাবালিকা কে ধর্ষণের অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে। বিনয়ের পর দিন রেলের কোয়াটারের কোচিং সেন্টারে নাবালিকাকে ধর্ষণ করে গেছে গৃহ শিক্ষক। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায। ঘটনার কথা পুলিশকে জানালে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

যেমনটা জানা গেছে বারুইপুরের রেলের কোয়ার্টারের একটি কোচিং সেন্টারে প্রায় ১৪ বছরের ওই নাবালিকাকে পড়াতে আসতো শিক্ষক বিশ্বনাথ সর্দার। কয়েক মাস আগেই ওই কোচিং সেন্টারে যোগদান করেন বিশ্বনাথ। এরপর ওই কোয়ার্টারের কোচিং এ নাবালিকার সাথে দিনের পর দিন অত্যাচার চালিয়ে গেছেন ওই অভিযুক্ত। এমনকি এই ঘটনার কথা কাউকে জানালে খুন করে দেওয়ার হুমকি দিয়েছেন শিক্ষক।

পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই নাবালিকা। এরপর কাউন্সিলিংয়ের জন্য তাকে এক মনোবিদের কাছে নিয়ে যাওয়া হলে সেখানেই ঘটনার কথা জানাই ওই নাবালিকা। নাবালিকা জানাই দিনের পর দিন তাকে ধর্ষণ চালিয়েছে ওই গৃহ শিক্ষক। আর ঘটনার কথা জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন