ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করে গেলেও জাতীয় দলে কিছুতেই সুযোগ হচ্ছিল না। যা নিয়ে নিজের খুব প্রকাশ করেছিলেন তরুণ সরফারাজ। অবশেষে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পান। আর সুযোগ পেয়েই যাবতীয় বঞ্চনার জবাব দেন ব্যাট করে। রাজকোটে প্রথম ইনিংসে ৬২ রানে আউট হয়েছিলেন।
আরও পড়ুন: টানা দুই টেস্টে ডবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন যশস্বী



তাও সেই আউট রান আউট। দলের সিনিয়র জাদেজার শতরান করবেন বলেই নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন মাঠে। আর দ্বিতীয় ইনিংসে নেমে ফের অর্ধশতরান। আর এই অর্ধশতরান করার ফলেই রেকর্ড গড়লেন সরফরাজ। তিনি ছুঁয়ে ফেললেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার কে।



দ্বিতীয় ইনিংসে ৬৫ বলে হাফ সেঞ্চুরি করেন এই ক্রিকেটার। শেষ পর্যন্ত জয়সওয়াল এর সাথে ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সরফরাজ (Sarfaraz)। এর আগে ডিবিউ টেস্টে ২ ইনিংসে অর্ধশত রান করার রেকর্ড রয়েছে সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), দিলওয়ার হোসেন (Dilwar Hossain) এবং শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)।
প্রথম টেস্টের ২ ইনিংসেই অর্ধশতরান, গাভাস্কার কে ছুঁয়ে রেকর্ড করলেন সরফরাজ

অর্থাৎ সরফরাজ চতুর্থ ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করলেন। আজ রাজকোটে ৬৮ রান করেছেন ৭২ বলে। এরমধ্যে টিচার ও তিনটি ৬ রয়েছে। প্রাইস রেট ৯৪. ৪৪। তাই আজ দ্বিশতারান করা যশস্বীর এর সাথে চতুর্থ দিনে টিম ইন্ডিয়ান নজর কেড়েছেন বহু অবমাননার বহু বাধা পার করে আসা মুম্বাইয়ের এই তরুণ ক্রিকেটার। তিনি যে আগামী দিনে ভারতীয় দলে থাকতেই এসেছেন তার প্রমাণ তিনি প্রথম টেস্টেই দিয়ে দিলেন।







